প্রিয় ছোট বাবুর বিশেষ দিনে রাজকীয় শুভেচ্ছা বার্তা পাঠালেন আদরের দাদি

প্রিয় ছোট বাবুর বিশেষ দিনে রাজকীয় শুভেচ্ছা বার্তা পাঠালেন আদরের দাদি

দেখতে দেখতে কী ভাবে যে সময় কেটে যায় তা বোঝা যায় না। মনে হয় সেই দিনকের কথা, ১৬ বছরের ছোট্ট ছেলেটার অভিষের ঘটল পাকিস্তানের বিরুদ্ধে। তার পর ধীরে ধীরে একের পর এক মাইলস্টোন, একের পর এক কৃতিত্ব অর্জন করে ক্রিকেটের মহাজগতে সবচেয়ে উজ্জ্বল এক নক্ষত্র হয়ে উঠেছেন সচিন তেন্ডুলকর। সবাই স্বপ্ন দেখে তাঁর মত হওয়ার তাঁকে স্পর্শ করার, তাঁকে ছাপিয়ে যাওয়ার। তিনিই হয়ে উঠেছেন শ্রেষ্ঠত্বের মাপকাঠি।

প্রিয় ছোট বাবুর বিশেষ দিনে রাজকীয় শুভেচ্ছা বার্তা পাঠালেন আদরের দাদি

ক্রিকেট ঈশ্বর হয়ে ওঠা সেই সচিনের আজ জন্মদিন। সকাল থেকেই অনবরত বেজে চলেছে ফোন। একের পর এক ম্যাসেজ, হোয়াটসঅ্যাপ। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটার, সচীর্থ থেকে অসংখ্য অনুগামীর হাজার হাজার শুভেচ্ছা বার্তা। রবিবারের সোশ্যাল মিডায়া যেন সচিনময়। তবে এত কিছুুর মধ্যেও গোটা ক্রিকেট সার্কিট অপেক্ষা করছিল এক জনের শুভেচ্ছা বার্তার। কখন ভেসে আসে সেই বার্তা সেই দিকেই নজর ছিল, হয়তো অপেক্ষা করছিলেন সচিন নিজেও। অবশেষে রবিবার দুপুরে প্রিয় দাদির থেকে ভেসে এল শুভ কামনার বার্তা। আর এতেই যেন সম্পূর্ণ হল জন্মদিনের আনন্দের বৃত্ত। প্রিয় ছোট বাবুর জন্মদিনে দাদির শুভেচ্ছা বার্তা আসবে না তা হতে পারে না।

প্রিয় ছোট বাবুর বিশেষ দিনে রাজকীয় শুভেচ্ছা বার্তা পাঠালেন আদরের দাদি

প্রিয় ছোট বাবুর এই বিশেষ দিনে দাদি ইনস্টাগ্রামে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁর এবং সচিনের একটি ছবি পোস্ট করে। সৌরভ লিখেছেন, "আমার চোখে দেখা সেরা খেলোয়াড় এবং প্রিয় বন্ধুকে জানাই শুভ জন্মদিন।" সচিন-সৌরভ একটা মিথ। ভারতীয় ক্রিকেটকে এই জুটির মতো গর্বিত করতে পেরেছে এমন খুব কমই রয়েছে। ভারতীয় ক্রিকেটেরই আমূল পরিবর্তন হয়েছে সচিন এবং সৌরভের হাত ধরে। একের পর এক রেকর্ডের সাক্ষী থেকেছে একে অপরের, কখনও সচিন তো কখনও সৌরভ, ভারতের প্রয়োজনে এই দুই স্তম্ভ বরাবর নিজেকে মেলে ধরেছে।

মাঠের মধ্যে কিংবা মাঠের বাইরে সৌরভ-সচিনের জুটির মতো কোনও জুটি আধুনিক ক্রিকেটে দেখা যায় না। ৩৪১টি ম্যাচ এক সঙ্গে খেলেছেন সচিন এবং সৌরভ। ১৬ বছরের দীর্ঘ সময়ে এই জুটি নিজেদের মধ্যে ২৪০০০-এর বেশি রান করেছে। এক জন ভারতীয় ক্রিকেটকে বিশ্ব আঙিনায় শ্রেষ্ঠত্বের আসন এনে দেওয়ার রূপকার, এবং এক জন সেই সেনাপতির প্রধান সহযোধ্যা।

সচিনকে জন্মদিনের শুভেচ্চা জানিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ, ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+