বিসিসিআই-র মসনদে ৬ বছর থাকবেন সৌরভ! বিস্তারিত জেনে নিন

বিসিসিআই-র মসনদে ৬ বছর থাকবেন সৌরভ! বিস্তারিত জেনে নিন

সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া বিচারপতি আরএম লোধা কমিটির সংবিধান পরিবর্তন হলে, ছয় বছর বিসিসিআই-র সভাপতি পদে বহাল থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১ ডিসেম্বর বিসিসিআই-র সাধারণ সভা থেকে কী সিদ্ধান্ত বেরিয়ে আসে, সেদিকেই তাকিয়ে দেশের ক্রিকেট মহল।

বিসিসিআই-র সংবিধান

বিসিসিআই-র সংবিধান

ম্যাচ ফিক্সিং, বেটিং সহ একাধিক ইস্যুতে জর্জরিত বিসিসিআই-কে স্বচ্ছ করতে নতুন করে সংবিধান রচনা করে সুপ্রিম কোর্ট নির্ধারিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন কমিটি। পয়লা ডিসেম্বর বিসিসিআই-র সাধারণ সভায় সেই সংবিধান সংশোধন করা যায় কীভাবে, তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

চলতি আইন

চলতি আইন

লোধা কমিটির সংবিধানে বলা হয়েছে, বিসিসিআই ও রাজ্য ক্রিকেট সংস্থার কোনও পদাধিকারি পরপর দুবার একই চেয়ার অলকৃত করলে, এর পরের দফায় তিনি আর বোর্ডের কোনও ভোটে (একটা সময় পর্যন্ত) দাঁড়াতে পারবেন না।

সেক্ষেত্রে সমস্যা

সেক্ষেত্রে সমস্যা

নিয়ম অনুযায়ী, বিসিসিআই সভাপতি পদে আর মাত্র ৯ মাস থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতি পদে দুই বার নির্বাচিত হয়েছেন মহারাজ। একই সঙ্গে এই পদে টানা পাঁচ বছরের বেশি দায়িত্ব সামলেছেন সৌরভ। সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক হিসেবে ছয় বছর (বিসিসিআই সভাপতি পদে ১০ মাস) কাটানোর পর সরে যেতেই হবে মহারাজকে। একই পরিণতি হতে পারে বিসিসিআই সচিব জয় শাহেরও।

কেন পরিবর্তন?

কেন পরিবর্তন?

সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ তাঁদের নির্ধারিত কার্যকাল সম্পূর্ণ করুন, চায় বিসিসিআই-র একটা অংশ। পয়লা ডিসেম্বরের সাধারণ সভায় তাই লোধা কমিটি রচিত সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হতে পারে সূত্রের খবর। সেক্ষেত্রে পুরনো নিয়ম পরিবর্তন করে যে নতুন প্রস্তাব নিয়ে বিসিসিআই-র বৈঠকে আলোচনা হতে পারে তাতে শুধু বোর্ডের (রাজ্য ক্রিকেট সংস্থা নয়) কোনও পদাধিকারি পরপর দুবার একই চেয়ার অলকৃত করলে, পরের দফায় তিনি আর ভোটে (একটা সময় পর্যন্ত) দাঁড়াতে পারবেন না। সুপ্রিম কোর্ট নির্ধারিত সংবিধান সংশোধনের জন্য আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পয়লা ডিসেম্বরের সাধারণ সংবিধান সংশোধনের প্রস্তাব পাশ হলে এবং এ ব্যাপারে এথিক্স অফিসার ও কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের সম্মতি মিললে, বিসিসিআই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে বলে জানা গিয়েছে।

সৌরভের মেয়াদ ৬ বছর!

সৌরভের মেয়াদ ৬ বছর!

লোধা কমিটির সংবিধান পরিবর্তন করে বিসিসিআই-তে যে নিয়ম আনার কথা ভাবা হচ্ছে, তাতে শুধু বোর্ডের (রাজ্য ক্রিকেট সংস্থা বাদ রেখে) কোনও পদাধিকারি পরপর দুবার একই আসনে বসতে পারবেন। সেই যুক্তিতে বিসিসিআই-র সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় ছয় বছর (৩+৩) কার্যপদ্ধতি চালাতে পারবেন বলে মনে করা হচ্ছে। একই ভাবে বিসিসিআই-র সচিব পদ আঁকড়ে রাখতে পারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+