সৌরভের সঙ্গে দেখা করবেন রণবীর! ইডেনে রবিবাসরীয় বিকেলের সাক্ষাতে বায়োপিক-যোগ রয়েছে?

রণবীর কাপুর কাল কলকাতায় আসছেন নিজের নতুন ছবির প্রচারে। সাংবাদিক বৈঠক সেরেই তিনি ইডেনে গিয়ে দেখা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

কলকাতায় আজ থেকে শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের শিবির। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া আজ প্রথম দিনের শিবিরে হাজির ছিলেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। কাল শিবির ইডেন গার্ডেন্সে। তারই ফাঁকে ক্রিকেটের নন্দনকাননে সৌরভের সাক্ষাৎ হবে রণবীর কাপুরের সঙ্গে।

সৌরভ-রণবীর সাক্ষাৎ

সৌরভ-রণবীর সাক্ষাৎ

রণবীর কাপুর নিজের নতুন ছবির প্রচারে কলকাতায় আসছেন। কোয়েস্ট মলে সাংবাদিক বৈঠক সেরেই তাঁর ইডেনে যাওয়ার কথা। রণবীরের যে ছবিটি মুক্তির অপেক্ষায় তার প্রযোজনা করছে লাভ ফিল্মস। লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের এই প্রযোজনা সংস্থাই আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি করবে। ইতিমধ্যেই রণবীর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। স্বাভাবিকভাবেই সেই আবহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে সৌরভ-রণবীর সাক্ষাৎ। যদিও এখনও প্রাক্তন বিসিসিআই সভাপতির দফতরের তরফে জানানো হচ্ছে, ছবির প্রচারে এসে সৌরভের সঙ্গে দেখা করবেন রণবীর। এর সঙ্গে বায়োপিকের যোগ নেই।

ছবির প্রচারের ফাঁকে ইডেনে

ছবির প্রচারের ফাঁকে ইডেনে

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য বলেন, কাল দাদার সঙ্গে রণবীর যে দেখা করতে আসছেন তার সঙ্গে বায়োপিকের কোনও সম্পর্ক নেই। তিনি ছবির প্রচারে আসছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। ছবির প্রোমোশনের জন্যই রণবীর আসছেন। যে ছবিটি মুক্তি পেতে চলেছে তার প্রযোজনা সংস্থাই দাদার বায়োপিক তৈরি করবে। বিকেল তিনটে নাগাদ সৌরভের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রণবীরের। যদিও সেই সময় কিছুটা পিছিয়েও যেতে পারে।

বায়োপিক-যোগ নিয়ে জল্পনা

বায়োপিক-যোগ নিয়ে জল্পনা

বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করার ব্যাপারে নাকি রণবীরের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে। যদিও লাভ ফিল্মস সেই দাবি খারিজ করে দিয়েছেন। রণবীর ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি সঞ্জয় দত্তের বায়োপিকের পর আর কোনও বায়োপিকে অভিনয় করবেন না। ফলে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে সকলেই মর্যাদা দিতে চাইছেন। প্রযোজনা সংস্থার তরফেও দাবি করা হয়েছে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। অন্তত ৮ থেকে ৯ মাস লাগবে।

সৌরভ কি দেবেন মাস্টারস্ট্রোক?

সৌরভ কি দেবেন মাস্টারস্ট্রোক?

উল্লেখ্য, ইডেন গার্ডেন্সে মিতালি রাজের বায়োপিকের প্রোমোশন হয়েছিল। কাল রণবীর ইডেনে গিয়ে সৌরভকে নিয়ে তাঁর নতুন ছবির প্রচার করবেন কিনা তা স্পষ্ট নয়। আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বায়োপিক নিয়ে কথাও যে হবে না সেটাও কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। চিত্রনাট্যের বিষয়ে খুঁটিনাটি দেখভাল করছেন সৌরভ নিজেই। তাঁর চরিত্রে কাকে মানাবে সে ব্যাপারে সেরা সিদ্ধান্ত নিতেই পারেন প্রাক্তন ভারত অধিনায়ক। ফলে রণবীরকে বায়োপিকে অভিনয় করার ব্যাপারে সৌরভ রাজি করাতে উদ্যোগী হন কিনা সেদিকেও নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+