বিরাট কোহলির সঙ্গে কাজ করতে ভালোই লাগবে, টিম ইন্ডিয়ায় কোচিং নিয়ে বললেন সৌরভ

বিরাট কোহলির সঙ্গে কাজ করতে ভালোই লাগবে, টিম ইন্ডিয়ার কোচিং নিয়ে বললেন সৌরভ

তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক। বলা হয়, তাঁর হাত ধরেই ডুবতে বসা দেশের ক্রিকেট নতুন করে বাঁচতে শেখে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কেই এবার টিম ইন্ডিয়ার হেড কোচ পদে দেখতে চান অনেকে। তেমনটা হলে ভারতীয় ক্রিকেটে ফের নতুন যুগ রচনা হবে বলে বিশ্বাস করেন মহারাজের ফ্যানরা। বিরাট কোহলিদের অভিভাবক হতে চান সৌরভ নিজেও। আগেও সেকথা বলেছেন। আরও একবার প্রকাশ্যে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন দাদা।

টিম ইন্ডিয়ার কোচ

টিম ইন্ডিয়ার কোচ

আরও একবার সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে তিনি টিম ইন্ডিয়ার কোচ হতে চান। বলেছেন, বিরাট কোহলির সঙ্গে কাজ করতে তাঁর ভালোই লাগবে। বিরাট কোহলিকে ম্যাচ উইনার, চ্যাম্পিয়ন বলেও আখ্যা দিয়েছেন মহারাজ।

তবে দেরি কেন

তবে দেরি কেন

দুই বছরের জন্য রবি শাস্ত্রীকে আরও একবার টিম ইন্ডিয়ার কোচ নির্বাচন করা হয়েছে। এই দুই বছর তো অপেক্ষা করতেই হবে। তাছাড়া ধারাভাষ্য সহ একাধিক কাজে যুক্ত থাকায় তিনি এখনই টিম ইন্ডিয়ার কোচ পদে আবেদন করতে পারবেন না বলেও স্মরণ করিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ভবিষ্যতে তিনি টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে নাম লেখাবেন বলেও জানিয়েছেন মহারাজ।

শেহবাগ-কুম্বলে সম্পর্কে

শেহবাগ-কুম্বলে সম্পর্কে

কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ, দেশের স্পিন লেজেন্ড অনিল কুম্বলেকে বিসিসিআই-র নির্বাচন কমিটির চেয়ারম্যান দেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তেমনটা হলে ভারতীয় ক্রিকেটের মঙ্গল হবে বলেই বিশ্বাস করেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কুম্বলের সঙ্গে শেহবাগেরও নির্বাচন কমিটিতে কাজ করা উচিত বলেও মনে করেন মহারাজ।

নির্বাচকদের ভূমিকা

নির্বাচকদের ভূমিকা

জাতীয় দল গঠনে দেশের নির্বাচকদের ভূমিকা অপরিসীম বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, কোচ দলের সঙ্গে কাজ করেন, আর নির্বাচকরা সেই দল তৈরি করেন। তাই নির্বাচকদের দায়িত্ব অনেক বেশি বলে মনে করেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+