WPL 2024 Player Auction: মহিলা প্রিমিয়ার লিগের নিলামের টেবিলে প্রথমবার বসছেন সৌরভ, বড় চমক দিল দিল্লি
WPL 2024 Player Auction: এতদিন দিল্লি ক্যাপিটালস দলের অনুশীলনে বা ডাগ আউট দেখা যেত তাঁকে। এই প্রথমবার মহিলা প্রিমিয়ার লিগের নিলামে টেবিলে বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহিলা আইপিএল শুরুর কয়েক ঘণ্টা আগেই বড় চমক দিল দিল্লি। নিলামের টেবিলে তাঁরা বসাতে চলেছেন দাদাকে। এতদিন ক্রিকেটার, অধিনায়ক, প্রশাসক, সঞ্চালক এবং মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে মহারাজকে। এবার নিলামে বসে রণকৌশল সাজাবেন.
শনিবার ২০২৪ সালের মহিলা প্রিমিয়ার লিগের মিনি নিলাম হবে। পাঁচটি দল তাঁদের ঘর গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। মহিলা প্রিমিয়ার লিগের নিলামে দিল্লি দলের টেবিলে প্রথমবারের জন্য দেখা যেতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ককে।

এই প্রসঙ্গে দাদা বলেন, 'আমি গত বছর শেষ সময়ে দলের দায়িত্বে আসি। আমি মহিলা কোচিং স্টাফ থেকে অন্য বিষয়গুলি চূড়ান্ত করি। কিন্তু নিলামে অংশ নিইনি। তবে এবার খুবই নিলাম হবে, আমাদের যে শূণ্যস্থানগুলি আছে সেটা পূরণ করতে হবে।'
দিল্লি ক্যাপিটালস আসন্ন মহিলা প্রিমিয়ার লিগ ২০২৪-এর জন্য জেমিমাহ রড্রিগস, লরা হ্যারিস এবং মেগ ল্যানিংয়ের মতো তারকাদের ধরে রেখেছে। তবে উইকেটরক্ষক-ব্যাটার অপর্ণা মণ্ডল, ওপেনিং ব্যাটার জাসিয়া আখতার এবং আমেরিকান অলরাউন্ডার তারা নরিসকে ছঁাটাই করে দেওয়া হয়েছে।
পাঁচটি দল সর্বাধিক ৩০ জন ক্রিকেটারকে নিতে পারবে। সর্বাধিক মোট ৯ জন বিদেশি জায়গা করে নিতে পারেন পাঁচটি দলে। দিল্লি ক্যাপিটালস ২.২৫ কোটি টাকা খরচ করে ১ বিদেশি-সহ সর্বাধিক ৩ জন ক্রিকেটার নিতে পারবে।
মহিলা প্রিমিয়ার লিগে দিল্লি দল প্রসঙ্গে দাদা বলেনন, 'আমরা শেষ মরসুমে দুরন্ত পারফরম্যান্স করি। কিন্তু দুভার্গ্য যে ফাইনালে হেরে যাই। আমরা প্রতিযোগিতার সেরা দল ছিলাম, কিন্তু ফাইনাল জিততে পারিনি। এবার টুর্নামেন্টের শুরুটা ভালোভাবে করতে হবে।টি ২০ খেলায় কোনও নিশ্চয়তা নেই। তবে আমাদের ৯৫% দল একই আছে। দুই একটি জায়গা ফাঁকা আছে, সেগুলি পূরণ করে নেওয়া হবে। আশা করছি ভালো খেলব আমরা।
See you at the table, 𝐃𝐀𝐃𝐀 😍
— Delhi Capitals (@DelhiCapitals) December 9, 2023
Dada is ready for his first-ever Auction with the Capitals 💙#YehHaiNayiDilli #WPLAuction | @SGanguly99 pic.twitter.com/r8e2HKXmXC
পাঁচ দলে খেলার জন্য মোট ১৬৫ জন ক্রিকেটার তাঁদের নাম নথিভক্ত করেছেন। এরমধ্যে আছেন ১০৪ জন ভারতীয় এবং ৬১ জন বিদেশি মহিলা ক্রিকেটার। এই ৬১ জনের মধ্যে ১৫ জন আছেন যাঁরা আইসিসির মূল সদস্য নয় এমন দেশের ক্রিকেটার।
পাঁচ দলের মধ্যে সবথেকে বেশি টাকা পার্সে রেখে নিলামের ময়দানে নামবে গুজরাত । তাদের হাতে রয়েছে ৫.৯৫ কোটি টাকা। গুজরাত দল নিলাম থেকে ১০ জন ক্রিকেটারকে নিতে পারবে।












Click it and Unblock the Notifications