Ram Mandir: আমন্ত্রিত সচিন থেকে বিরাট-ধোনি, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপেক্ষিত সৌরভ গঙ্গোপাধ্যায়
গত কয়েক সপ্তাহ ধৱেই অযোধ্যা জুড়ে উৎসবের মেজাজ। আর সোমবার যেন সেই উৎসবেরই নবমী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ হাজার অতিথি উপস্থিত হয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। বলিউড সেলেবদের সঙ্গেই হাজির দেশের ক্রীড়া ব্যক্তিত্বরাও। রবিবারই স্ত্রীকে নিয়ে অযোধ্যায় উপস্থিত হয়ে ছিলেন অনিল কুম্বলে। সোমবার একে একে হাজির হলেন ভেঙ্কটেশ প্রসাদ, সচিন তেন্ডুলকর, মিতালি রাজ, সাইনা নেহওয়াল, থেকে শুরু করে বাইচুং ভুটিয়া।
কিন্ত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্যই রইলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন ধোনি থেকে বিরাট কোহলি বা রোহিত শর্মা, দেশের ক্রিকেট আইকনদের কাছে পৌছে গিয়েছিল আমন্ত্রণ পত্র। বিরাট ধোনি ছাড়া বেশির ভাগই উপস্থিত ছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। কিন্তু বাংলার মহারাজের কাছে আসেইনি আমন্ত্রণ পত্র।

এবিষয়ে সৌরভ নিজে মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণই করা হয়নি সৌরভকে। তাঁকে ব্রাত্যই রাখা হল অথচ তিনি দেশের প্রাক্তন অধিনায়কই শুধু নন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। তাঁর প্রতি কোনও রকম সৌজন্য দেখানোই হল না। নেপথ্যে কী রয়েছে অন্য কোনও কারণ।
কিন্তু দেশের প্রথম সারির ক্রিকেট থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা যেখানে বেশিরভাগই আমন্ত্রণ পেলেন সেখানে কেন উপেক্ষিত থাকলেন দাদা। সচিন,ধোনি বা অশ্বিনের ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যস্তরের বিজেপি নেতারাই তাঁদের বাড়ি গিয়ে রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র তুলে দিয়েছেন। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও আমন্ত্রণই পেলেন না।
অতীতেও বার বার বঞ্চনার শিকার হতে হয়েছে তাঁকে। ক্রিকেটার হোক বা প্রশাসক জীবন অতীতে বার বার তাঁর সঙ্গে বঞ্চনা করা হয়েছে। সেই ধারা বজায় থাকল রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেও। দেশের সফলতম ক্রিকেট অধিনায়কের প্রতি নূন্যতম সৌজন্য টুকুও দেখানো হল না।
শুধু ক্রিকেটারই নন, আজ রাম মন্দিরে প্রবেশ করছেন পিটি ঊষা, অলিম্পিক্সে পদকজয়ী শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রাক্তন গোলরক্ষক তথা ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া, সাইড়া নেহওয়াল সহ অনেকেই।
আমন্ত্রিত থাকলেও এই অনুষ্ঠানে হাজির ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। আসলে ধোনি এ দিন নিজের কাজে ব্যস্ত ছিলেন এবং বরাবরই তাকে কোন রাজনৈতিক দলের পক্ষ নিতে দেখা যায়নি। তাই সোমবারও নিজের মতো সময় কাটালেন তিনি। এমনকি আরও এক প্রাক্তন অধিনায়ক কোহলিও উপস্থিত থাকেননি।












Click it and Unblock the Notifications