পরের তিন জন্মে কী করতে চান, মনের আশা নিয়ে অকপট কিংবদন্তি সৌরভ

পরের তিন জন্মে কী করতে চান, মনের আশা নিয়ে অকপট কিংবদন্তি সৌরভ

আরও তিনটি জীবন পেলে ভারতীয় দলেরই ক্রিকেটার হতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের মনের আশা অকপটে জানালেন বিসিসিআই সভাপতি। নিজের ক্রিকেটার জীবনের ছবি পোস্ট করে নেট দুনিয়াকে আবেগতাড়িত করেছেন মহারাজ। মুহুর্তের মধ্যেই ভাইরালও হয়েছে সৌরভের সেই পোস্ট।

ভারতের হয়ে ক্রিকেট খেলতে চান মহারাজ

ভারতের হয়ে ক্রিকেট খেলতে চান মহারাজ

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটকে শাসন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যাটসম্যান হিসেবে বাইশ গজে রাজত্ব করার পাশাপাশি অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়াকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, যার ফল পাচ্ছে বর্তমান প্রজন্ম। ২০০৩ সালে একটুর জন্য বিশ্বকাপ হাতছাড়া হলেও মহারাজের হাতে তৈরি এমএস ধোনি, যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, জাহির খানরা ভারতকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন। ২০১১ সালে ঘরের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। যার আবেগ এবং উন্মাদনা কতটা, তা সৌরভ ছাড়া আর কে-ই বা বুঝবে। তাই তো নিজের পরের তিন জন্মে টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন মহারাজ।

সৌরভের পোস্ট

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি মূল্যবান পোস্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যে ছবিতে তাঁকে ভারতীয় দলের জার্সিতে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। নিচে তিনি লিখেছেন, 'উইশ আই ক্যান ডু দিজ ফর দ্য নেক্সট থ্রি লাইভস'। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে বিসিসিআই সভাপতির এই পোস্ট।

সৌরভের আন্তর্জাতিক কেরিয়ার

সৌরভের আন্তর্জাতিক কেরিয়ার

ভারতীয় দলের জার্সিতে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই ফর্ম্যাটে যথাক্রমে ৭২১২ ও ১১৩৬৩ রান করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। টেস্ট ও ওয়ান ডে-তে যথাক্রমে ১৬ এবং ২২টি শতরান রয়েছে সৌরভের। আইপিএলে মোট ৫৯টি ম্যাচ খেলেছেন মহারাজ। ১৩৪৯ রান করেছেন কিংবদন্তি।

প্রশাসক সৌরভ

প্রশাসক সৌরভ

ক্রিকেটার এবং ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় যতটা সফল, ঠিক ততটাই দক্ষতার সঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও বিসিসিআইয়ের শীর্ষ কর্তার দায়িত্ব পালন করছেন মহারাজ। ভারতের বোর্ড সভাপতি হিসেবে একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে চলেছেন সৌরভ। যা দেখে মুগ্ধ হচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+