আরও আগে ধোনিকে ভারতীয় দলে চেয়েছিলেন সৌরভ! কিন্তু পাননি!
আরও আগে ধোনিকে ভারতীয় দলে চেয়েছিলেন সৌরভ! কিন্তু পাননি!
কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে আরও আগে ভারতীয় দলে চেয়েছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ কথা জানিয়েছেন সেই ভারতীয় দলেরই কোচ জন রাইট। বলেছেন, ধোনিকে কিছুটা হলেও দেরিতে পেয়েছে ভারতীয় ক্রিকেট।

২০০৪ পাকিস্তান সফরে
১৫ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া, পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারিয়েছিল। এমন ঘটনা ইতিহাসে ঘটেছিল প্রথমবার। ওই সফরেই অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান এমএস ধোনিকে দলে নিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সে সময়ের ভারতীয় কোচ জন রাইট।

ধোনির জন্য লড়াই করেছিলেন সৌরভ
টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ জন রাইট জানিয়েছেন, ২০০৪ সালের পাকিস্তান সফরে মহেন্দ্র সিং ধোনিকে নেওয়ার জন্য নির্বাচকদের সঙ্গে লড়াই করেছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও মহারাজ শেষ পর্যন্ত মাহিকে দলে পাননি। ধোনির পরিবর্তে পার্থিব প্যাটেলকে বেছে নিয়েছিলেন নির্বাচকরা।

২০০৪-এই ধোনির অভিষেক
২০০৪ সালেই ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির। বাংলাদেশ সফররত সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। যদিও সেই সিরিজে বিশেষ কিছু করে দেখাতে পারেননি এমএস।

পাকিস্তানের বিরুদ্ধে উত্থান
২০০৫ সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। ওই সিরিজেই উত্থান ঘটে মহেন্দ্র সিং ধোনির। বিশাখাপত্তনমে করা তাঁর ১৪৮ রানের ইনিংস এখনও প্রশংসিত হয় ক্রিকেট বিশ্বে।












Click it and Unblock the Notifications