ভারতের ক্রিকেট দলের কোচ হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
মুম্বই, ১৬ এপ্রিল : ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোচ হওয়ার দৌড়ে তিনি এই মূহুর্তে অন্যতম বড় দাবিদার বলে বিসিসিআইয়ের অন্দরে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে।
জল্পনা বাড়িয়ে এদিন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে দেখা করেন সৌরভ। সূত্রের খবর, তিনি ভারতীয় দলকে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

বিশ্বকাপের মধ্যেই জানা গিয়েছিল ডানকান ফ্লেচারের মেয়াদ শেষ হওয়ার পথে। বোর্ড আর ফ্লেচারকে রাখতে চাইছে না। এরপরই নতুন কোচের সন্ধানে নামে বোর্ড। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, লালচাঁদ রাজপুত, সঞ্জয় বাঙ্গার সহ তালিকায় অনেক নাম থাকলেও হঠাৎ করেই বঙ্গসন্তান সৌরভের নাম অনেকটাই এগিয়ে রয়েছে কারণ এই মূহুর্তে বোর্ড সভাপতি আর কেউ নন, সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া।সূত্রের খবর, বোর্ড কর্তাদের একাংশ আর এক প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে চাইছেন। তবে সৌরভ ও দ্রাবিড় দুজনকেই নিজে থেকে বোর্ডের কাছে কোচ হওয়ার আবেদন জানাতে হবে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার কোচের দৌড়ে হাই প্রোফাইল কোচের বদলে তুলনামূলক কম পরিচিত কাউকে কোচ হিসেবে চাইছেন বোর্ডের একাংশ। এখন কী হতে চলেছে কিছু বলতে চাইছেন না কেউ।
আগামী ২৬ এপ্রিল বিসিসিআই-এর কর্ম সমিতির বৈঠক রয়েছে। তার পরেই এব্যাপারে ধোঁয়াশা কিছুটা কাটতে পারে।
sourav ganguly bcci rahul dravid jagmohan dalmiya সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই রাহুল দ্রাবিড় জগমোহন ডালমিয়া
Read in English: Sourav Ganguly to be India's next coach?












Click it and Unblock the Notifications