ইডেনে দিন-রাতের টেস্ট, জয়ী সৌরভ দিলেন কোহলিকে ধন্যবাদ

ইডেনে দিন-রাতের টেস্ট, জয়ী সৌরভ দিলেন কোহলিকে ধন্যবাদ

১৯ বছরের আগে যখন ভারতীয় দলের হাল ধরেছিলেন, তখন তাঁর মস্তিষ্কপ্রসূত যুবনীতি নিয়ে কাটাছেড়া হয়েছিল বিস্তর। তবু সফল হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট নতুন দিনের সূচনা করেছিলেন মহারাজ।

ইডেনে দিন-রাতের টেস্ট, জয়ী সৌরভ দিলেন কোহলিকে ধন্যবাদ

১৯ বছর পর বিসিসিআই-র সভাপতির চেয়ারে আসীন সৌরভ গঙ্গোপাধ্যায়। দায়িত্ব নিয়েই দীর্ঘদিন ঠাণ্ডা ঘরে পরে থাকা দেশে আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে নাড়াঘাটা শুরু করেন মহারাজ। তাঁর উদ্যোগের পাশে দাঁড়ান ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই অবশেষে কলকাতার ইডেন গার্ডেন্সে বহু প্রতীক্ষিত গোলাপী বলের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে।

দেশে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়, এই সফলতার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হককে ধন্যবাদ জানিয়েছেন। সূত্রের খবর, কলকাতায় গোলাপী বলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য বিসিবি প্রধানের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলে তাঁকে রাজি করিয়েছেন বিসিসিআই সভাপতি নিজে। অবশেষে তা স্বার্থক হতে চলায় রোমাঞ্চিত সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়েও কিন্তু কিন্তু শান্ত মহারাজ। বলেছেন, তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। টেস্ট ক্রিকেটের উন্নতি সাধনে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলেই দাবি বিসিসিআই সভাপতির। এ ব্যাপারে তাঁর পাশে থাকার জন্য বিসিসিআই সচিব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জয় শাহ ও অন্যান্য পদাধিকারিদেরও ধন্যবাদ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্ট শুধু দুই দেশ নয়, এশিয়া মহাদেশের ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। সবকিছু ঠিক হবে বলেই আশা মহারাজের। তাঁর আশ্বাস, শিশির সমস্যা সমাধানের জন্য এসজি বলে খেলা হবে দেশের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+