Sourav Ganguly: রাহানে কীভাবে সহ অধিনায়ক? নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক সৌরভ
ভারতীয় টেস্ট দল নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লন্ডনে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাতকারে রাহানের সহ অধিনায়কত্ব পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মহারাজ। প্রাক্তন ভারত অধিনায়কের নিশানায় নির্বাচকরা।
দেড় বছরের বেশি সময় ভারতীয় দলের বাইরে থাকার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রত্যাবর্তন হয় মুম্বইয়ে ডানহাতি ব্যাটসম্যান। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু ভারতীয় দলে জায়গা ধরে রাখাই নয়, একইসঙ্গে সহ অধিনায়কত্বের ব্যাটনও উঠেছে চাঁর কাঁধে।

BCCI Apex Council Meeting: বিশ্বকাপের সূচি ঘোষণার পরই বোর্ডের মেগা মিটিং, জেনে নিন আলোচ্যসূচি
রাহানে প্রসঙ্গে সৌরভ বলেন, 'রাহানে দেড় বছরের বেশি সময় ভারতীয় দলের বাইরে ছিলেন, তারপরে হঠাৎ ফিরে এসেই টেস্ট একটা ম্যাচ খেললেন এবং তাঁকেই ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক করা হল। এই সিদ্ধান্তের পিছনের কারণটা কী? আমি বুঝতে পারছি না। টিম ম্যানেজমেন্টের কাছে রবীন্দ্র জাদেজার মতো বিকল্প ছিল, যাঁর দীর্ঘদিনের টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে।'
EXCLUSIVE | VIDEO: "I won't say it's a step backward. You have been out for 18 months, then you play a Test and you become a vice-captain, obviously, I don't understand the thought process behind it. There is (@imjadeja) Jadeja, who has been there for a long time and a certainty… pic.twitter.com/Evbmy1cLvx
— Press Trust of India (@PTI_News) June 29, 2023
একইসঙ্গে মহারাজ যোগ করেছেন, 'রাহানে ফেরার পরপরই তাঁকে সহ-অধিনায়ক করা, এটা কেন করা হল আমি বুঝতে পারছি না । ক্রিকেটার নির্বাচনের ধারাবাহিকতা থাকতে হবে।'
শুধু রাহানে নয় পূজারা ইস্যুতে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরাষ্ট্রের ব্যাটসম্যানকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি নির্বাচকরা। আপাতত ক্যারিবিয়ান সফরের দল থেকে তাঁকে বাইরে রাখা হয়েছে।

ICC World Cup 2023: জয় শাহদের শুভেচ্ছা, বিশ্বকাপ নিয়ে সৌরভের কথায় কেন আক্ষেপের সুর?
এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'নির্বাচকদের উচিত চেতেশ্বর পূজারার বিষয়ে স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া, টেস্ট ক্রিকেটে তাদের এখন পূজারাকে প্রয়োজন নাকি তাঁরা তরুণদের আরও বেশি সুযোগ দিতে চান, সেই বিষয়টি স্পষ্ট করা। পূজারার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে বাদ দেওয়া যায় না বাদ দেওয়ার পর আবার কী তাঁকে দলে ফেরানো যায়?
একইসঙ্গে সরফরাজ-ঈশ্বরণদের হয়েও সওয়াল করেছেন দাদা। বঙ্গ অধিনায়ক ঈশ্বরণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পাননি, এমনকি জায়গা হয়নি সরফরাজেরও।
এই দুই ক্রিকেটারকে নিয়ে মহারাজের মতামত, 'অভিমন্যু ঈশ্বরনের যিনি গত পাঁচ থেকে ছয় বছরে প্রচুর রান করেছেন। আমি অবাক হয়েছি যে তাঁকে এবং সরফরাজকে উপেক্ষা করায়।'

IPL 2023: বিসিসিআইয়ের নজরে আইপিএলে শৃঙ্খলাভঙ্গকারীরা, পেতে চলেছেন কড়া শাস্তি
একইসঙ্গে সরফরাজ প্রসঙ্গে বিতর্ক বাড়িয়ে দাদা বলেছেন, 'সরফরাজ খানের সমস্যা থাকলে এত রান করতে পারত না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পেস বোলিংয়ে বিরুদ্ধে ওর কোনও সমস্যা নেই এবং সরফরাজকে সুযোগ দেওয়া উচিত।'
EXCLUSIVE | VIDEO: "Yashasvi Jaiswal has scored tons of runs in the Ranji Trophy, Irani Trophy, Duleep Trophy, and I think that's why he is in the squad. I feel for Sarfaraz Khan and I think at some stage he should get an opportunity for the amount of runs that he has scored in… pic.twitter.com/Tf4DCsknQQ
— Press Trust of India (@PTI_News) June 29, 2023
যশস্বী জয়সওয়াল, ঋতুরাজদের ভারতীয় দলে সুযোগ পাওয়াকে ইতিবাচক দিক হিসাবেই দেখছেন দাদা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications