Sourav On Dhoni: টি ২০ বিশ্বকাপে ধোনি ভারতের মেন্টর হতেই কী বললেন সৌরভ?
টি ২০ বিশ্বকাপে ভারতীয় দল ঘোষিত হতেই বড় চমক দেখেছে ক্রিকেট বিশ্ব। মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ অভিযানে বিরাট কোহলিদের ড্রেসিংরুমে থাকবেন মেন্টর হিসেবে। এই খবর সামনে আসতেই বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় দল সংক্রান্ত পোস্টের চেয়েও বেশি সংখ্যক লাইক, কমেন্ট ও শেয়ার চলতে থাকে ধোনি সংক্রান্ত পোস্টটিতে।

আজ বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিবৃতি। যেখানে বোর্ড সভাপতি ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআইয়ের প্রস্তাব গ্রহণের জন্য। সৌরভ বিবৃতিতে বলেছেন, ধোনিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলকে সাহায্য করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা তিনি গ্রহণ করায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। টি ২০ বিশ্বকাপে ধোনির যে অভিজ্ঞতা তাতে ভারতীয় দল যাতে সমৃদ্ধ হয় সে কারণেই তিনি দলের সঙ্গে থাকবেন।
.@SGanguly99, President, BCCI is delighted with the move to have @msdhoni on board as #TeamIndia mentor for the #T20WorldCup 👏 👍 pic.twitter.com/9Ec4xdhj5d
— BCCI (@BCCI) September 9, 2021
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই জিতেছিল ভারত। পাকিস্তানকে হারিয়ে। এরপর প্রতিটি টি ২০ বিশ্বকাপে ধোনি খেলেছেন ভারত অধিনায়ক হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই ধোনির ভারতীয় ড্রেসিংরুমে থাকার কথা ছিল না। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের মাস্টারস্ট্রোকেই সেটি সম্ভব হল। এমএসডি বিরাট-শাস্ত্রীদের সঙ্গে ড্রেসিংরুমে থাকবেন মেন্টর হিসেবে। তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক ভারতীয় দলকে ১৪ বছর পর ফের টি ২০ বিশ্বকাপ জেতাবে বলেও আশা ক্রিকেটপ্রেমীদের।
💬 💬 Mr. @msdhoni will join #TeamIndia for the upcoming #T20WorldCup as a mentor.
— BCCI (@BCCI) September 8, 2021
The announcement from Mr. @JayShah, Honorary Secretary, BCCI, which made the entire nation happy.👍 pic.twitter.com/2IaCynLT8J
মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত দুবার টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে। ২০০৭ সালে জোহানেসবার্গে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানকে ৫ রানে হারিয়ে। ভারত ৫ উইকেটে ১৫৭ রান তুলেছিল, পাকিস্তান থমকে যায় ১৫২ রানে। ২০১৪ সালে ঢাকায় টি ২০ বিশ্বকাপের ফাইনাল ভারত খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ভারত চার উইকেটে ১৩০ করেছিল। এরপর শ্রীলঙ্কা ১৭.৫ ওভারেই চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়ে ২০১১ বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নেয়। টি ২০ বিশ্বকাপে ভারত মোট ৩৩টি ম্যাচ খেলেছে। জিতেছে ২০টিতে। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত ২০০৯, ২০১০ ও ২০১২ সালের টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড অবধি খেলতে সক্ষম হয়। ২০১৪ সালে রানার-আপ হয়। ২০১৬ সালের দেশের মাটিতে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। ৩১ মার্চ মুম্বইয়ে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ২ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে পরে চ্যাম্পিয়নও হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারত ২ উইকেটে ১৯২ রান তুলেছিল বিরাট কোহলির ৮৯ রানের অপরাজিত ইনিংসের সুবাদে। কিন্তু লেন্ডল সিমন্সের অপরাজিত ৮২ ও আন্দ্রে রাসেলের ২০ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস ভারতের বিশ্বজয়ের আশা চুরমার করে দেয়।












Click it and Unblock the Notifications