করোনা ভাইরাসের বিরুদ্ধে কলকাতা পুলিশের লড়াইকে মহারাজের কুর্নিশ, জবাব সিপি-র

করোনা ভাইরাসের বিরুদ্ধে কলকাতা পুলিশের লড়াইকে মহারাজের কুর্নিশ, জবাব সিপি-র

করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে ভারতে। মারণ রোগের হাত থেকে পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে দিন-রাত এক করে দিচ্ছেন আইনের রক্ষকরা। কলকাতায় লকডাউন পালিত হচ্ছে নিয়ম। সৌজন্যে পুলিশ কর্মীদের নিরলস পরিশ্রমকে কুর্নিশ করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে ধন্যবাদ জানিয়েছে কলকাতা পুলিশও।

করোনার জের

করোনার জের

বিশ্বব্যাপী ৩০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লক্ষেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

দেশব্যাপী লকডাউন

দেশব্যাপী লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে দেশের রাজ্য সরকারগুলি। সব রাজ্যেই আঁটোসাঁটো নিরাপত্তায় লকডাউন পালন করা হচ্ছে। ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে দিচ্ছেন আইনের রক্ষকরা।

সৌরভের টুইট

সৌরভের টুইট

টুইট করে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কলকাতা পুলিশের ভূমিকাকে কুর্নিশ করেছেন বিসিসিআই সভাপতি তথা দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কঠিন সময়ে মানুষের সেবায় নিয়োজিত পুলিশ কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন মহারাজ।

অনুজের পাল্টা

অনুজের পাল্টা

পাল্টা টুইটে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। মহারাজের বার্তা তাঁদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে জানিয়েছেন অনুজ। তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+