Breaking News: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, রিপোর্ট আসতেই আইসোলেশনে গেলেন মহারাজ
ওমিক্রন নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট। বাংলাতেও ইতিমধ্যে বেশ কয়েকজনের শরীরে ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে দাঁড়িয়ে উদ্বেগ বাড়চ্ছে। আর এর মধ্যেই করোনা আক্রান
ওমিক্রন নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট। বাংলাতেও ইতিমধ্যে বেশ কয়েকজনের শরীরে ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে দাঁড়িয়ে উদ্বেগ বাড়চ্ছে। আর এর মধ্যেই করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধায়।

গতকাল সোমবার রাতে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট আসে। দেখা যায় তাতেই করোনা আক্রান্ত হয়েছেন মহারাজ। আর এরপরেই নিজেকে আইসোলেশনে নিয়ে নেন তিনি। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিসিসিআই প্রধান।
অন্যদিকে সৌরভের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে। খবর অনুযায়ী, সৌরভ অসুস্থ হলেও স্ত্রী ডোনা এবং কন্যা সানা ভালো রয়েছেন। তাঁদের দুজনেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে সেদিক থেকে একটা স্বস্তির খবর অবশ্যই।
তবে মহারাজের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই উদ্বেগে তাঁর অসংখ্য অনুগামী। যদিও গত কয়েকদিনে সৌরভের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের খোঁজ চালানো হচ্ছে। প্রয়োজনে তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। এমনটাই জানা যাচ্ছে।
জানা যায়, গত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন সৌরভ। এরপরেই করোনা পরীক্ষা করান তিনি। সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু নিশ্চিত হতে ফের একবার পরীক্ষা করান তিনি। রাতেই সেই রিপোর্ট আসে। আর তাতে ডাক্তাররা নিশ্চিত হন যে মহারাজ করোনাতেই আক্রান্ত।
আর এরপর রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা যাচ্ছে, সৌরভের উপসর্গ মৃদু। অন্য কোনও সমস্যা নেই। যদিও মহারাজ চাইছেন হাসপাতালে না থাকতে, ফলে বাড়িতেই হয়তো তাঁকে নিয়ে আসা হবে। এমনআটি পরিবার সুত্রে জানা যাচ্ছে।
উল্লেখ্য, গত মাসখানেক আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর দাদা স্নেহাশিয় গঙ্গোপাধায়। সেই সময়ে মহারাজ সহ পরিবারের অন্যান্যদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। এমনকি সম্প্রতি তাঁর মা'ও করোনাতে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু মহারাজ কীভাবে করোনাতে আক্রান্ত হলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
যদিও সম্প্রতি মুম্বইতে একটা কাজে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ। এমনকি মাসখানেক আগে বিদেশেও কাজে যোগ দিয়েছিলেন। ফলে সেখান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই ওমিক্রন পরীক্ষা করা হবে কিনা মহারাজের সে বিষয়ে কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications