বিসিসিআই এর মিটিং-এ পথ চলতি হলুদ ট্যাক্সিতে এলেন সৌরভ, জানেন কেন
মিটিং শুরুর আগেই আরেক সংবাদে উঠে এলেন 'প্রিন্স অব কোলকাতা'।
মঙ্গলবারের বিসিসিআই-এর টেকিনিক্যাল কমিটির বোর্ড মিটিং ছিল কলকাতায়। মিটিং থেকে কী তথ্য বেরিয়ে আসে সেদিকে নজর ছিল সংবাদমাধ্যমের। তবে মিটিং শুরুর আগেই আরেক সংবাদে উঠে এলেন 'প্রিন্স অব কোলকাতা'।
সময়ের মধ্যে মিটিং -এ যোগ দিতে আসা সৌরভকে দেখা গেল কলকাতার পথ চলতি হলুদ ট্যাক্সি থেকে নামতে । এরকম এক দৃশ্য দেখে , হতবাক উপস্থিত সকলেই। খোদ 'প্রিন্স অব কলকাতা' কি না তাঁর পছন্দের বিএম ডাব্লিউ ছেড়ে পথ চলতি সাধারণ গাড়িতে! তবে খানিকক্ষণ বাদেই রহস্যের পর্দা ফাঁস হল।

জানা গিয়েছে, মিটিং এ যোগ দিতে আসার সময় সৌরভের পছন্দের বিএম ডাব্লিউ গাড়িটি এক্সাইড ক্রসিং এর কাছে বিকল হয়ে যায়। গাড়ি সারাতে সময় লাগছিল। এদিকে, মিটিং -এ সময়ে পৌঁছতে হবে দেখে সৌরভ দ্রুত একটি পথ চলতি ট্যাক্সি নিয়ে রওনা হন । ট্যাক্সি ড্রাইভার তো গাড়িতে 'দাদা' কে যাত্রী হিসাবে পেয়ে তাজ্জব বনে গিয়েছিলেন! শেষমেশ সেই ড্রাইভারই সময়ে সৌরভকে পৌঁছে দেন গন্তব্যে।
সৌরভ গঙ্গোপাধ্যায় আপামর বাঙালির কাছে কত বড় তারকা, তা বিশ্ববিদিত বিষয়। বাঙালির সেই সমাদরের তারকা যে কাজের প্রতি নিষ্ঠার জন্য বিলাসিতাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, তা আবারও দেখল শহর কলকাতা। আর এজন্যই বাঙালির চিরকালীন প্রাণপপুরুষ হয়ে থাকবেন তাঁদের 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications