সৌরভের চমক ২০২৩-এর শুরুতেই! ব্যাট হাতে দাদাগিরি, বাপি বাড়ি যা শটে বায়োপিক নিয়ে জল্পনা তুঙ্গে

সৌরভ গঙ্গোপাধ্যায় চমক দিলেন ২০২৩ সালের প্রথম দিনেই। একটা ৫ সেকেন্ডের ভিডিও। তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। দেখা যাচ্ছে, সৌরভ সাদা পোশাকে স্টান্স নিচ্ছেন। এরপর নীল রংয়ের জার্সি পরে স্কোয়্যার কাট কিংবা ড্রাইভ মারছেন। সবশেষে চেনা বাপি বাড়ি যা শট। শেষে লেখা কামিং সুন!

সৌরভের পোস্ট ভাইরাল

ইনস্টাগ্রামের পোস্টটিতে ২ ঘণ্টার মধ্যেই লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৭৭ হাজার। ফেসবুকেও প্রচুর লাইক ও শেয়ার হচ্ছে। ইংরেজি নতুন বছরের শুরুতেই সৌরভের এই টিজার প্রকাশ দেখে চর্চা শুরু হয়েছে, এই পোস্টের মাধ্যমে মহারাজ বায়োপিক শুরুর বার্তা দিতে চাইলেন কিনা তা নিয়েই। ভিডিওতে যে স্টেডিয়ামটি দেখা যাচ্ছে সেটা ইডেন গার্ডেন্স। ক্যাপশনে কিছুই লেখেননি। শুধু রয়েছে একটি স্মাইলি।

ইডেনে শ্যুটিং

গত ১৬ নভেম্বর সৌরভ সোশ্যাল মিডিয়ায় ইডেনে নীল জার্সি পরে ক্রিকেট ব্যাট হাতে প্যাড ও হেলমেট পরে দাঁড়ানোর ছবি পোস্ট করেছিলেন। তাতে লেখা ছিল, অনেক দিন বাদে ক্রিকেটের সরঞ্জাম নিয়ে নীল জার্সিতে ভালোই লাগছে। অনেকদিন পর এমনটা হলো। মাঠে, বিশেষ করে নৈশালোকে অনেকটা সময় কাটালাম। যে ভিডিওটি এদিন সৌরভ পোস্ট করেছেন তার শ্যুটিং যে নভেম্বরে ইডেনেই হয়েছে তা স্পষ্ট। সৌরভের ছবির পিছনে দুজনকে দেখা গিয়েছে হলুদ রংয়ের পোশাক পরে, যা অস্ট্রেলিয়ার জার্সির রং। সৌরভের জার্সির সঙ্গে ২০০৩ সালের বিশ্বকাপেরও মিল পাচ্ছেন অনেকে। ফলে সেই ঐতিহাসিক ফাইনালের বিষয়েও অনেকেই স্মৃতিমেদুর হয়ে পড়েছেন।

বায়োপিক, নাকি বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপন?

বায়োপিক, নাকি বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপন?

সৌরভের বায়োপিক হবে নিশ্চিতভাবেই। তবে কে তাঁর চরিত্রে অভিনয় করবেন, কোন সময়কালকে গুরুত্ব দেওয়া হবে বায়োপিকে সেসব এখনও কিছু জানা যায়নি। তবে অনেকের মতে, সৌরভের পোস্ট করা ভিডিও বায়োপিকের নয়। এটি কোনও বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনের টিজার বলেই মনে করা হচ্ছে। তবে সৌরভ চেনা ভঙ্গিমায় যে শটগুলি খেলেছেন তাতে মুগ্ধ তাঁর ভক্তরা। এমনকী সৌরভের সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন মন্তব্যও করেছেন যে, দাদার এখনও যা ফিটনেস তা থেকে শিক্ষা নেওয়া উচিত রোহিত শর্মার। সৌরভ বিসিসিআই সভাপতি থাকাকালীন লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রদর্শনী ম্যাচে খেলেননি। শেষ মুহূর্তে ব্যক্তিগত কাজে ব্যস্ততার কথা জানান। ফলে সৌরভকে চেনা মেজাজে দেখে তাঁকে লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার অনুরোধও জানিয়েছেন অনেক ভক্ত।

বর্ষবরণ পরিবারের সঙ্গেই

এদিকে, বর্ষবরণের রাত সৌরভ পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে কাটিয়েছে বেহালার বাড়িতেই। কন্যা সানাও ছুটিতে লন্ডন থেকে শহরে ফিরেছেন। মা নিরূপা গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, কন্যা সানা, আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য, ঘনিষ্ঠ বন্ধু জয়দীপ মুখোপাধ্যায়দের সঙ্গেই সৌরভ নতুন বছরকে স্বাগত জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+