লর্ডস বিজয়ের সাক্ষী হতে সুদীর্ঘ পথও পাড়ি দিতে রাজি সৌরভ, আপ্লুত গাভাসকরের মুখে রাহানে-পূজারার প্রশংসা

লর্ডসে ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সুনীল গাভাসকর।

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত টেস্ট জয়ের পর চনমনে হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারার পর যে দলকে নিয়ে শুরু হয়েছিল কাটাছেঁড়া, তাদের এখন মাথায় তুলেও নাচতে রাজি ভারতের ক্রিকেট পাগল মানুষ। বিরাটদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে কিংবদন্তি সুনীল গাভাসকর ও ভিভিএস লক্ষ্মণ। আমোদিত হয়েছে সোশ্যাল মিডিয়া।

কী বললেন সৌরভ

২০০২ সালে যে লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়ে ইতিহাস রচনা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঠিক সেখানেই বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার দুর্দান্ত টেস্ট জয় দেখে আপ্লুত হয়েছেন বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট চলাকালীন লর্ডসেই ছিলেন সৌরভ। তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন বিরাট কোহলিদের রুদ্ধশ্বাস জয়। সেই অভিজ্ঞতা যে তাঁর কাছে অনন্য, তা জানাতে দ্বিধা করেননি দেশের সর্বকালের অন্যতম সেরা প্রাক্তন অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে এ ধরনের ম্যাচ দেখার জন্য তিনি মাইলের পর মাইল পাড়ি দিতে পারেন। তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন অভিনেতা রনবীর সিং সহ অন্যান্য রথী-মহারথীরা।

গাভাসকর উবাচ

গাভাসকর উবাচ

লর্ডসে ভারতের জয় দেখে যতটা আপ্লুত হয়েছেন সুনীল গাভাসকর, ততটাই তিনি হতাশ হয়েছেন ইংল্যান্ড দলের পাফরম্যান্স ও মানসিকতায়। কোনও রাখঢাক না করে ঠোঁটকাটা সানির বক্তব্য, বর্তমানে ব্রিটিশ ক্রিকেট দলে জো রুট ও জেমস অ্যান্ডারসন ছাড়া আর কোনও দক্ষ টেস্ট ক্রিকেটারই নেই। এই ইংল্যান্ডকে টেস্ট দল মানতেই অস্বীকার করেছেন ভারতীয় কিংবদন্তি। আলাদা করে জনি বেয়ারস্টো, জস বাটলারের নাম উল্লেখ করেছেন গাভাসকর। সাদা বলের ফর্ম্যাটে দাপট দেখানো এই দুই ব্রিটিশ ব্যাটসম্যান টেস্টে বেমানান বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে যেভাবে এক বেলাতেই ইংল্যান্ড দলের ব্যাটিং লাইন আপ ধসে গেল, তা দেখে গাভাসকর মনে করেন, চলতি সিরিজ ৪-০ বা ৩-১ ব্যবধানে জিতবে ভারত। অন্যদিকে গত বেশ কয়েকটি টেস্ট ইনিংসে ব্যর্থ হওয়া অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে নিয়ে কথা উঠতেই দুই ভারতীয় ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছিলেন গাভাসকর। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংস দায়িত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের জয়ের ভিত খাড়া করে দিয়েছিলেন দেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। তাতে উচ্ছ্বসিত গাভাসকর নিজের পুরনো কথাই আরও একবার তুলেছেন। গাভাসকরের কথায়, রাহানে এবং পূজারা লো প্রোফাইল ক্রিকেটার হলেও দলের জন্য কতটা উপযোগী হতে পারেন, লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁরা তা প্রমাণ করেছেন। অসীম চাপের মধ্যেও দুই ভারতীয় ক্রিকেটারের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক।

সিরাজে গর্বিত লক্ষ্মণ

লর্ডস টেস্টে মোট আট উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। বিশেষ করে ম্যাচের চতুর্থ ইনিংসের শেষবেলায় ভারতীয় পেসার দক্ষতার সঙ্গে বোলিং করেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বিশ্ব। দেশকে জেতাতে পেরে গর্বিত হয়েছেন সিরাজ নিজেও। ভারতীয় ফাস্ট বোলারের কীর্তিতে গর্বিত হয়েছেন তাঁর রাজ্যের কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। যিনি লর্ডস টেস্ট শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক দুর্দান্ত ছবি পোস্ট করেছেন। যেখানে নাবালক সিরাজের সঙ্গে ভিভিএসের সাক্ষাতের দৃশ্য ফ্রেমবন্দি হয়ে রয়েছে। এত বছর পর সেই নাবালক ক্রিকেটারের উত্থানে যে তিনি গর্বিত, তা জানাতে ভোলেননি ভেরি ভেরি স্পেশাল।

উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া

উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া

লর্ডসে প্রায় হেরে যাওয়ার মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। কেএল রাহুল, রোহিত শর্মার তুখোড় পারফরম্যান্স ছাড়াও ম্যাচের দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহের নাছোড় ব্যাটিং এবং মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মাদের অসাধারণ বোলিংয়ের জেরে এই রুদ্ধশ্বাস জয় পাওয়া সম্ভব হয়েছে। ম্যাচ শেষের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম। একে অপরের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছেন ক্রিকেটাররা। চিৎকার করে নিজেদের আনন্দ প্রকাশ করেছে বিরাট অ্যান্ড কোং। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবু তারই মধ্যে সিরিজের বাকি ম্যাচগুলি থেকে ফোকাস আউট হননি টিম ইন্ডিয়ার সদস্যরা। এবার তাঁদের লক্ষ্য লিডস বিজয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+