সৌরভের জন্মদিনে কী উপহার দিলেন ডোনা? ভাইরাল ছবি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে বেহালার বাড়িতে মধ্যরাতেই হল সেলিব্রেশন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভের হাতে তুলে দিলেন নতুন মোবাইল।

গর্বের দিন
বাংলার কাছে আজকের দিনটি অত্যন্ত গর্বের। জ্যোতি বসু এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবর লো প্রোফাইল থাকতেই ভালোবাসেন। জন্মদিন কাটাতে ভালোবাসেন পরিবারের সঙ্গে। আগে যখন জাতীয় দলের হয়ে খেলতেন তখন ম্যানেজাররা জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করতেন। থাকতেন সতীর্থরা।

সেরা জন্মদিনের ২৫ বছর
লর্ডস টেস্টে অভিষেকে শতরানের পর ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টেও শতরান করেছিলেন। অলরাউন্ড পারফরম্যান্সের বিচারে ম্যাচের সেরা হন। নাসের হুসেনের সঙ্গে ভাগ করে নেন সিরিজ সেরার পুরস্কার। সেই সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে জিতলেও যে দুটি টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায় খেলেছিলেন সেই দুটি টেস্টই ড্র রাখতে পেরেছিল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারত। অথচ প্রবল বাধার মুখে পড়েও দল নির্বাচনী সভায় ইংল্যান্ড সফরে মহারাজকে পাঠাতে পেরেছিলেন তৎকালীন নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। ট্রেন্টব্রিজে টেস্ট চালাকীন পড়েছিল সৌরভের জন্মদিন। তাই সেই জন্মদিনটিকেই খেলোয়াড় জীবনের সেরা মানেন মহারাজ।

মহারাজে সমৃদ্ধ
অধিনায়ক এবং প্রশাসক হিসেবে ভারতীয় ক্রিকেটকে অনন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ব ক্রিকেটে প্রিন্স অব ক্যালকাটার জনপ্রিয়তা ঈর্ষণীয়। বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে সকলেরই ভালো তা বিভিন্ন দেশের বোর্ডের কথাতেই স্পষ্ট হয়ে যায়। সৌরভ অনুরাগীরা অপেক্ষায় আইসিসি-র সিংহাসনেও মহারাজকে দেখার জন্য।

দাদার জন্মদিন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এক যুগ পেরিয়েছে। তাতেও এতটুকু ভাঁটা পড়েনি মহারাজের জনপ্রিয়তায়। ক্রিকেট থেকে ফুটবল, খেলা থেকে প্রশাসন, সঞ্চালনা থেকে ধারাভাষ্য, এমনকী মানবসেবার কাজ, যেখানে সৌরভ হাত দেন সেখানেই সোনা ফলে। ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। চলতি বছরেই হৃদরোগে আক্রান্ত হয়েও আবার ফিরেছেন স্বাভাবিক জীবনে। বুকে বসেছে স্টেন্ট, তাতেও ব্যস্ততা কমেনি। সৌরভকে দেখেই তো মানুষ ভালো থাকেন। খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ান মহারাজকীয় কামব্যাকের উদাহরণ স্মরণ করে। বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা। ৪৯তম জন্মদিন মধ্যরাতে পরিবারের সঙ্গেই সেলিব্রেট করলেন দাদা। সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। কলকাতা নাইট রাইডার্সের তরফে শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে বাংলাতেই।
শুভ জন্মদিন মহারাজ 💜💛@SGanguly99 #HappyBirthdayDada pic.twitter.com/j9mJA5v1CA
— KolkataKnightRiders (@KKRiders) July 7, 2021












Click it and Unblock the Notifications