বিরাট-স্মিথের তুলনা নিয়ে মুখ খুললেন সৌরভ, বললেন ধোনির অবসর নিয়েও


 সদ্য শেষ হওয়া অ্যাসেজ সিরিজে ৭৭৪ রান করা অস্ট্রেলিয়ার স্টিভ ম্মিথকে এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই।

সদ্য শেষ হওয়া অ্যাসেজ সিরিজে ৭৭৪ রান করা অস্ট্রেলিয়ার স্টিভ ম্মিথকে এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। অনেকে আবার লাল বলের ক্রিকেটে ভারত অধিনায়ক বিরাট কোহলির থেকেও অজি ব্যাটসম্যানকেই এগিয়ে রাখছেন। তবে বাকিরা যাই বলুন, দুই ব্যাটসম্যানের মধ্যে তুলনা টানতে মোটেই রাজি নন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

 বিরাট সেরা, স্মিথও কম কী!

বিরাট সেরা, স্মিথও কম কী!

বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে তুলনা টানতে মোটেই রাজি নন মহারাজ। অ্যাসেজে স্মিথের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও, বিরাট কোহলিই যে তাঁর চোখে এখনও বিশ্বের সেরা ব্যাটসম্যান, তা নির্দ্বিধায় জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে টেস্টে ২৬টি সেঞ্চুরির মালিক তথা প্রাক্তন অজি অধিনায়কও যে তাঁর জায়গায় সেরা, তাও জানাতে ভোলেননি মহারাজ। উল্লেখ্য আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট তালিকার পয়লা নম্বর স্থানে আছেন স্টিভ স্মিথ। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি।

 ধোনির অবসর নিয়ে সৌরভ

ধোনির অবসর নিয়ে সৌরভ

লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে দেশের নির্বাচক ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি কী ভাবছেন সেটাই বড় ব্যাপার বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সর্বোপরি ধোনি নিজে এ ব্যাপারে কী ভাবছেন, তাও এখানে মুখ্য বিষয় বলে মনে করেন মহারাজ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত

ধারে-ভারে-শক্তিতে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার থেকে ভারত এগিয়ে আছে বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘরের মাঠে বিরাট বাহিনীকে হারানো প্রোটিয়া শিবিরের পক্ষে মুশকিল হবে বলেই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+