এবার নিউজিল্যান্ডেও কী গোলাপি বলের টেস্ট? কী বললেন সৌরভ, জেনে নিন

এবার নিউজিল্যান্ডেও কী গোলাপি বলের টেস্ট? কী বললেন সৌরভ, জেনে নিন

কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্ট সফলভাবে আয়োজন করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ফর্ম্যাট দেশের সব প্রান্তে ছড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন মহারাজ। গোলাপি বলের টেস্ট যে আগামী দিনে জনপ্রিয় হবে, তাও বিশ্বাস করেন সৌরভ। তবে কী নিউজিল্য়ান্ডে তাদের পরবর্তী টেস্ট সিরিজের কোনও একটি ম্যাচ গোলাপি বলে খেলবেন বিরাট কোহলিরা, এ ব্যাপারে মুখ খুললেন বিসিসিআই সভাপতি।

নিউজিল্যান্ড সফর

নিউজিল্যান্ড সফর

আগামী বছর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। কেন উইলিমায়সনের দেশে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে ও দুটি টেস্ট খেলবেন বিরাট কোহলিরা। ২৪ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ওয়েলিংটনে ভারত ও নিউজিল্য়ান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে ২১ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

নিউজিল্যান্ডেও গোলাপি বল?

নিউজিল্যান্ডেও গোলাপি বল?

কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট ক্রিকেটে ব্যাপক সাড়া পায় বিসিসিআই। তবে কী বিদেশেও ভারতীয় ক্রিকেট দলকে নতুন ফর্ম্য়াটে টেস্ট খেলাতে রাজি বোর্ড। সেই প্রশ্নই এখন দেশের ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

যদিও নিউজিল্যান্ডে গোলাপি বলের টেস্ট খেলা নিয়ে এখনই কোনও আশার বাণী শোনাতে রাজি হননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মহারাজের কথায়, নিউজিল্যান্ড সফর শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। তবে এ ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

ইডেনে সফলতা

ইডেনে সফলতা

কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট সফলভাবে আয়োজন করে বিসিসিআই। মাঠে দর্শকদের উপস্থিতি দেখে বোর্ড সভাপতি আশা প্রকাশ করেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাঠে গোলাপি বলে টেস্ট খেলা হলে, তাতে ব্যাপক সাড়া পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+