আইসিসি-র শীর্ষ পদে কি এবার তিনি? উপযুক্ত জবাব দিলেন মহারাজ সৌরভ

আইসিসি-র শীর্ষ পদে বসবেন কি? উপযুক্ত জবাব দিলেন মহারাজ সৌরভ

আইসিসি-র শীর্ষ পদের নির্বাচনে লড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বেশকিছু দিন ধরেই সেই জল্পনা ঘুরছে ক্রিকেট মহলে। এই ইস্যুতে বিসিসিআই সভাপতির হয়ে গলা ফাটাতে শোনা গিয়েছে বেশকিছু প্রাক্তন ক্রিকেটারকে। আইসিসি নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। কী বললেন মহারাজ।

লড়াইয়ে সৌরভ

লড়াইয়ে সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়কেই আইসিসি চেয়ারম্যান পদে দেখতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেম স্মিথ। একই কথা বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ডেভিড গাওয়ার। পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়াও সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি-র শীর্ষ পদে দেথতে চেয়েছেন।

সৌরভের সুযোগ

সৌরভের সুযোগ

আইসিসি-র শীর্ষ পদের নির্বাচনে লড়তে গেলে কোনও ব্যক্তির যে যোগ্যতা প্রয়োজন হয়, তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে মজুত রয়েছে। গত অক্টোবরে বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হন মহারাজ। তার আগের পাচ বছর তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিসিসিআই-র প্রতিনিধি হিসেবে আইসিসি-র বোর্ড মিটিংয়েও অংশ নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাস্তা কঠিন

রাস্তা কঠিন

সূত্রের খবর, এর আগে আইসিসি-র শীর্ষ পদ সামলানো তথা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি প্রধান এহসান মানিকে দেখতে চাইছে ক্রিকেট খেলিয়ে দেশগুলির একটা বড় অংশ। আইসিসি-র ওপর ভারতের প্রভাব ছিল বরাবারই। শশাঙ্ক মনোহরের পর সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসলে বিসিসিআই-এর প্রভাব মাত্রাছাড়া হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বলে ক্রিকেট বিশ্বের একটা সূত্রের তরফে জানানো হয়েছে।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

আইসিসি-র শীর্ষ পদে বসা নিয়ে প্রশ্নের উত্তর সোজা ব্যাটেই খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, তিনি সবসময়ই সব ব্যাপারকে সহজ রাখা এবং ভাবার চেষ্টা করেন। তিনি যেটা করেন, তাতে সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি। এও বলেছেন যে স্ব-ইচ্ছায় এবং নিজের অজান্তেই তিনি নানা পদের সঙ্গে জড়িয়ে পড়েন। যে রাস্তা তাঁর সেরা বলে মনে হয়, সে রাস্তাই নির্বাচন করেন বলে জানিয়েছেন মহারাজ। সৌরভের এই বক্তব্যে তাঁর আইসিসি-র শীর্ষ পদে বসার ইচ্ছাপ্রকাশ করেছেন বিসিসিআই সভাপতি।

ক্রিকেটার জন্য কাজ

ক্রিকেটার জন্য কাজ

বিসিসিআই হোক বা আইসিসি, তিনি সর্বদা ক্রিকেটারদের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, তিনি ক্রিকেটারদের লোক। তাঁদের আবেগের কথা তিনি ভালোভাবেই বোঝেন বলেও দাবি করেছেন বিসিসিআই সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+