টিম ইন্ডিয়ার নতুন নির্বাচকের নিয়োগ হবে কবে, জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ
টিম ইন্ডিয়ার নতুন নির্বাচক নিয়োগ হবেন কবে, জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ
ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচকের নিয়োগ দ্রুত হবে বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তার আগে সেই নির্বাচকদের নিয়োগকারী ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি তৈরি করা হবে বলেও জানালেন মহারাজ।

মেয়াদ শেষ প্রসাদদের
২০১৫ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক নিযুক্ত হন এমএসকে প্রসাদ। অন্যান্য নির্বাচকদের মধ্যে কেউ ২০১৫ তো কেউ ২০১৬ সালে দায়িত্ব হাতে পান। সে অনুযায়ী তাঁদের প্রত্যেকেরই মেয়াদ শেষ হয়েছে। এবার নতুন নির্বাচক নিয়োগ হওয়ার পালা।

কবে হবে নতুন নির্বাচকদের নিয়োগ
বিসিসিআই-র সভাপতি পদে বসে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবারও একই কথা বললেন তিনি। তবে টিম ইন্ডিয়ার নির্বাচকদের নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি-র আসন যে শূণ্য!

উপায় বললেন সৌরভ
কয়েক মাস আগে রবি শাস্ত্রীকেই আরও একবার টিম ইন্ডিয়ার হেড কোচ পদে নির্বাচন করে লেজেন্ড কপিল দেব, অংশুমান গায়েকোয়াড় সম্বৃদ্ধ বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি। কিন্তু স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ ওঠায় সেই পদ ছাড়তে হয় কপিল দেব ও তাঁর সতীর্থদের। তবে আগামী দুই দিনের মধ্যে নতুন সিএসি গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এক বৈঠকেই সিদ্ধান্ত
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, নতুন সিএসি তাদের প্রথম বৈঠকেই ঠিক করবে যে টিম ইন্ডিয়ার নতুন নির্বাচক কারা হবেন। যত শীঘ্র সম্ভব এই প্রক্রিয়া শেষ করা হবে বলেও জানিয়েছেন মহারাজ।

যখন সিএসি-তে সৌরভ
দুই বছর আগে বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি-তে ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। কমিটিতে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। কিন্তু স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ ওঠায় তিন রথিকে পদ ছাড়তে হয়েছিল। বিসিসিআই সভাপতি হওয়ার পর স্বার্থের সংঘাত সংক্রান্ত নিয়মের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মহারাজ।












Click it and Unblock the Notifications