রাহুল না রোহিত, কাকে ভারতীয় টেস্ট দলের ওপেনার দেখতে চান, জানালেন সৌরভ
ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে ওয়াশ আউট করেছে ভারত। যদিও এই সিরিজে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি।
ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে ওয়াশ আউট করেছে ভারত। যদিও এই সিরিজে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। আরও স্পষ্টভাবে বললে, রোহিত শর্মাকে বাইরে রেখে তরুণ মায়াঙ্ক আগরওয়াল ও কেএল রাহুলকে ওপেনে পাঠিয়ে যে পরীক্ষা করেছিল ভারতীয় দল, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে কী রাহুলের পরিবর্তে রোহিতকেই টিম ইন্ডিয়ার টেস্ট দলের ওপেনিং স্লটে খেলানো উচিত, তা নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাহুল না রোহিত
কেএল রাহুল নিঃসন্দেহে একজন দক্ষ ব্যাটসম্যান। তবে টেস্টে তিনি ধারাবাহিকতার অভাবে ভুগছেন বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এভাবে চললে টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে রোহিত শর্মার জন্য দরজা খুলে চলেছে বলেও মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

রোহিত কী পারবেন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ওয়ান ডে-র মতো টেস্টেও রোহিত শর্মাকে দিয়ে ভারতীয় দলের ইনিংস শুরু করানো উচিত। তার রেশ টেনেই মহারাজ জানালেন, সাদা জার্সিতে রোহিতকে অন্তত একবার পরীক্ষা করে দেখা উচিত। এভাবে তাঁকে ঠাণ্ডা ঘরে ফেলে রেখে কোনও লাভ হবে না।

অজিঙ্ক ও হনুমা সম্পর্কে
ওয়েস্ট ইন্ডিজে অজিঙ্ক রাহানে ও হনুমা বিহারীর পারফরম্যান্স টিম ইন্ডিয়ার টেস্ট দলে তাঁদের জায়গা পাকা করেছে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতের ফাস্ট বোলিং
জসপ্রীত বুমরা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট
বোলার। মহম্মদ শামি ও ইশান্ত শর্মার সংযোজন ভারতীয় টেস্ট দলের শক্তি বাড়িয়েছে বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications