'অস্থির সময়ে বিসিসিআই-র দায়িত্ব', কেন এমন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়া অনেক বেশি দামী, কেন এমন বললেন সৌরভ

কোনও অঘটন না ঘটলে বিসিসিআই-র নতুন সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে তিনি এই পদে নির্বাচিত হতে চলেছেন। এই সম্মান নিশ্চিয় বড়। তবে তা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার অনুভূতিকে ছাপিয়ে যেতে পারবে না বলেই জানিয়েছেন বাংলার মহারাজ।

ভারতের অধিনায়ক হওয়ার অনুভূতি আলাদা

ভারতের অধিনায়ক হওয়ার অনুভূতি আলাদা

রবিবারের বৈঠকে মোটামুটি ঠিক হয়ে গিয়েছে যে বিসিসিআই-র নতুন সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সে খবর তিনিও পেয়েছেন। এই সম্মান তাঁকে আনন্দ দিয়েছে বলে জানিয়েছেন মহারাজ। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর যে অনুভূতি তাঁর মন ছুঁয়ে গিয়েছিল, তার কাছে এই সম্মান কিছুটা হলেও ফ্যাকাশে বলে জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।

এই তো সুযোগ

এই তো সুযোগ

দুর্নীতি, ম্যাচ ফিক্সিং সহ একাধিক ইস্যুতে বিসিসিআই-র ভাবমূর্তি প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে স্বচ্ছ করতে নজরদারির উদ্দেশ্যে তার মাথায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেরকে বসানো হয়েছে। ঠিক এই অবস্থায় বিসিসিআই-র সভাপতি পদে বসা যে বেশ চ্যালেঞ্জিং, তা মেনে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই লড়াই তিনি লড়তে চান বলেই জানিয়েছেন মহারাজ। ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর দেশের জন্য ঠিক যে লড়াইটা তিনি লড়েছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই-র সভাপতি নির্বাচিত হয়ে তাঁর দায়িত্ব আরও বেড়ে গেছে বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রথম লক্ষ্য

প্রথম লক্ষ্য

বিসিসিআই-র সভপতি নির্বাচিত হয়ে তাঁর প্রথম কাজটাই হবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের প্রতি নজর দেওয়া বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রঞ্জি ট্রফিকে আরও উজ্জ্বীবিত করতে তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন মহারাজ। বলেছেন, আর্থিক ভাবে পিছিয়ে থাকা দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের টেনে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।

সোমবার মনোনয়ন জমা

সোমবার মনোনয়ন জমা

মোটামুটি সব ঠিক হয়ে গেলেও নিয়ম অনুযায়ী সোমবার বিসিসিআই-র সদর দফতরে নিজের মনোনয়ন জমা দেবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই-র অন্যান্য পদে নির্বাচনের জন্যও মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+