ভারতে দিন-রাতের টেস্টের ভবিষ্যত নিয়ে কী বললেন বিসিসিআই সভাপতি সৌরভ

ভারতে দিন-রাতের টেস্টের ভবিষ্যত নিয়ে কী বললেন বিসিসিআই সভাপতি সৌরভ

২০১৮-তে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্টে ধরাশায়ী করে ইতিহাসে রচনা করেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। আবারও কাছে আসছে লড়াই। চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে ফের টেস্ট খেলতে যাবে ভারত। তবে দুই দেশের মধ্যে এবারের যুদ্ধে থাকবে অন্য চমক। কারণ বিসিসিআই অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্ট খেলতে কার্যত রাজি। এখন শুধু সরকারিভাবে এই সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষা। সে সবের মধ্যে ভারতের মাটিতে দিন-রাতের টেস্ট ফর্ম্যাট নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

তৈরি হচ্ছে মোতেরা

তৈরি হচ্ছে মোতেরা

অস্ট্রেলিয়া থেকে ফিরে ২০২১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ফেব্রুয়ারিতে হবে সেই প্রতিযোগিতা। সেই টেস্ট সিরিজের একটি ম্যাচ নতুন রূপে গড়ে ওঠা আহমেদাবাদের মোতারা স্টেডিয়ামে হবে বলে বিসিসিআই সূত্রে খবর। আর সেই ম্যাচ দিন-রাতের ফর্ম্যাটে হবে বলে আভাস দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বিসিসিআই-র অন্য সূত্রের তরফে জানানো হয়েছে।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

বিসিসিআই-র সভাপতি-র আসনে বসে কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট সফল ভাবে আয়োজন করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ফর্ম্যাটের মাধ্যমে দেশে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো সম্ভব বলেও মনে করেন মহারাজ। ভারতের মতো দেশে, যেখানে ক্রিকেট এতটা জনপ্রিয়, সেখানে মানুষ দিন-রাতের ফর্ম্যাটকে আপন করে নেবেন বলে আরও একবার দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএলের পর শ্রীলঙ্কা

আইপিএলের পর শ্রীলঙ্কা

রবিবারের বৈঠকের পর বিসিসিআই-র তরফে জানানো হয়েছে, আইপিএল শেষ হওয়ার পর শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। আগামী জুনে হবে ওই প্রতিযাগিতা।

মিশন জিম্বাবোয়ে

মিশন জিম্বাবোয়ে

বিসিসিআই-র তরফে এও জানানো হয়েছে যে আগামী অগাস্টে জিম্বাবোয়ে সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। অ্যান্ডি ফ্লাওয়ারের দেশে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিত শর্মারা।

শিবরামাকৃষ্ণাণের আবেদন

শিবরামাকৃষ্ণাণের আবেদন

ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে চাকরি পেতে দেশের প্রাক্তন লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণের করা আবেদন হারিয়ে যায়নি বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শিবরামাকৃষ্ণাণ এই লড়াইয়ে প্রাধান্যের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+