দূষণ কি কয়েক ঘন্টায় কমে গেল, লঙ্কা-র ক্রিকেটারদের বিঁধলেন সৌরভ
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চাঁচাছোলা আক্রমণে বিঁধলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
জোড়া শতরান এল তাই কী কারোর পলিউশন মাস্ক আর লাগলো না। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চাঁচাছোলা আক্রমণে বিঁধলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রবিবার যখন ভারতীয় ব্যাটসম্যানরা দাপটের সঙ্গে ব্যাট করছিলেন, তখন একে একে শ্রীলঙ্কান ফিল্ডাররা পলিউশনের অভিযোগ দেখিয়ে মাস্ক পড়ে মাঠে নামেন। দূষণের জেরে ক্রমাগত অসুস্থ হতে থাকেন একের পর এক শ্রীলঙ্কার ক্রিকেটার। প্রথমে গামগে, পরে লাকমল অসুস্থ হন। বিসিসিআই-কে দূষণ নিয়ে অভিযোগ জানায় শ্রীলঙ্কার শিবির। পরিস্থিতি এমন হয় ড্রেসিং রুম থেকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বাধ্য হন ডিক্লেয়ার করতে। জানা যায়,বিসিসিআইয়ের কাছে দূষণ নিয়ে অভিযোগের জেরেই বিরাট ইনিংস ডিক্লেয়ার করতে বাধ্য হন। ক্রিজে তখন ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা।
দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ১৩১ রান করেছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপর দ্বিতীয় দিনে জোড়া শতরান সেরে ফেলল শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। এড়িয়ে ফেলল ফলো অনের ভ্রুকুটি। এদিন শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও চাঁদিমল। ম্যাথিউজ করেন ১১১ রান, চাঁদিমল ১৪৭ রান করে এখনও অপরাজিত রয়েছেন। এই সময় কিন্তু আর কোনও ব্যাটসম্যান মাস্ক পড়েননি, বা রান নেওয়ার জন্য দৌড়ের সময়েও কারোর সমস্যা হয়েছে বলে অভিযোগ করেননি।

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'ওঁরা যখন ব্যাট করতে নামল তখন আর কারোর মুখে মাস্ক দেখলাম না। যাঁরা ব্যাট করেছেন তাঁদের মুখে কোনও মাস্ক ছিল না, মাস্ক ছিল না যাঁরা প্যাভিলিয়নে বসেছিলেন তাঁদের মুখেও। এত তাড়াতাড়ি পরিস্থিতি কী করে বদলে গেল আমি বুঝলাম না। লাকমল, গ্যামেজ, অ্যাঞ্জেলো ম্যাথিউজ কেউই মাস্ক পড়েননি। এবং ওঁরা কেউ অসুবিধা হচ্ছে বলে অভিযোগও করেননি। ওঁরা সত্যি সত্যিই মাস্ক পড়েছিলেন না দেখানোর জন্য পড়েছিলেন, আশা করি ওঁদের মনে কোনও দুরভিসন্ধি নেই। '












Click it and Unblock the Notifications