বিশ্বক্রিকেটে অন্যতম তারকা তিনি, সৌরভ তাঁকে দিলেন 'বোকা'র তকমা
বল বিকৃতি কান্ডের জেরে স্টিভ স্মিথকে বোকা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
গত রবিবার থেকে বল বিকৃতি বিতর্ক সামনে আসার পরই সমস্ত জায়গা থেকে ধিক্কার কোড়াচ্ছে টিম অস্ট্রেলিয়ার। কুর্কীতি করার জন্য ব্যানক্রফট এবং কুকীর্তিতে তাঁকে সায় দেওয়ার জন্য অধিনায়ক স্টিভ স্মিথ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের কলঙ্কিত চরিত্রে পরিণত হয়েছেন।

ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এবার স্টিভ স্মিথকে ভর্ৎসনা করলেন। পাশাপাশি যে কোনও মূল্যে জেতার জন্য নেওয়া এই পন্থাকে নির্বুদ্ধিতার পরিচয়ও বললেন মহারাজ।
সৌরভ বলেছেন, ' এটা স্টিভ স্মিথের না করলেও চলত, (বল বিকৃতি)। আমার মনে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, বা ব্যানক্রফট যেটা করেছে , সেটা একেবারে নির্বুদ্ধিতা। '

রবিবারই নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার পর আইসিসি স্মিথকে এক ম্যাচের নির্বাসন , পুরো ম্যাচ ফি জরিমানা এবং ব্যানক্রফটকে জরিমানা করেছে। সৌরভের মতে ওই সময় নিঃসন্দেহে স্টিভ স্মিথ বুদ্ধিভ্রষ্ট হয়েছিলেন।
দাদা আরও বলেছেন, 'আসলে আমার মনে হয় ওই সময়ে ওঁর ব্রেন ফেড হয়ে গিয়েছিল। ভারতে এসে ও বলেছিল যে ওঁর ব্রেনফেড হয়েছে, এই ঘটনার পর আমার সত্যি মনে হয় এবার এবার ওঁর মাথাটা সত্যিই ফাঁকাই হয়ে গেছে। '


সৌরভ আরও বলেছেন, আসলে অস্ট্রেলিয়ার এই সর্বগ্রাসী জয়ের ইচ্ছাটিই গোলযোগের মূল কারণ। ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেছেন, 'অস্ট্রেলিয়ার এই যে কোনও মূল্যে জিততে হবে এটা একেবারেই সঠিক নয়। ১৯৮১ সালে আন্ডারআর্ম বল করা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মনে আছে। এইভাবেই অস্ট্রেলিয়া চিরকাল ক্রিকেটটা খেলছে। '












Click it and Unblock the Notifications