সৌরভ ফের ব্যাট ধরলেন বিরাট কোহলির হয়ে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কী বললেন?

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। বিশেষ করে টি ২০ বিশ্বকাপে ১০ উইকেটে হারার পর ২৮ অগাস্টই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। তবে এই ম্যাচটিকে বাড়তি আমল দিতে নারাজ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সামগ্রিকভাবে এশিয়া কাপকেই গুরুত্ব দিচ্ছেন সৌরভ।

প্রসঙ্গ ভারত-পাক

প্রসঙ্গ ভারত-পাক

আসন্ন এশিয়া কাপে যা পরিস্থিতি তাতে ভারত-পাকিস্তান ফাইনাল হলে তিনবার এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হবে। সেই সম্ভাবনা জোরালোও। তারপর টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যেই প্রথম ম্যাচ খেলবে। তবে হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ যাতে আরও না বাড়ে সম্ভবত সেই কারণেই এই ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বোর্ড সভাপতি। তাঁর কথায়, তিনিও যখন খেলতেন পাকিস্তান ম্যাচকে স্পেশ্যাল হিসেবে না বেছে টুর্নামেন্ট জেতাই লক্ষ্য থাকতো।

বাড়তি গুরুত্ব নয়

বাড়তি গুরুত্ব নয়

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, এশিয়া কাপ শুরু হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। আমি এশিয়া কাপের দিকেই তাকিয়ে রয়েছি। আমি কোনও টুর্নামেন্টকে স্রেফ ভারত-পাকিস্তান দ্বৈরথ বলে ভাবি না। আমিও যখন খেলতাম ভারত-পাকিস্তান ম্যাচ আমার কাছে ছিল অন্য ম্যাচগুলির মতোই। আমার লক্ষ্য থাকতো সব সময় টুর্নামেন্ট জেতা। এশিয়া কাপে ভারত ভালো খেলবে বলেও নিশ্চিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ভারত ভালো দল। সাম্প্রতিককালেও ভালোই খেলছে। আশা করি, এশিয়া কাপেও ভারত ভালোই খেলবে।

বিরাটের পাশে

বিরাটের পাশে

বিরাট কোহলির পাশেও ফের দাঁড়িয়েছেন সৌরভ। ফর্মে না থাকায় বিরাটের উপর চাপ বাড়ছে। সৌরভ বলেন, তাঁকে প্র্যাকটিস করতে এবং ম্যাচগুলি খেলতে দিন। বিরাট বিগ প্লেয়ার। প্রচুর রান করেছেন। আমি আশা করি, বিরাট ভালোভাবেই কামব্যাক করবেন। কোহলি শুধু শতরানটাই পাচ্ছেন না। আমার দৃঢ় বিশ্বাস, বিরাট এশিয়া কাপেই ফর্ম ফিরে পাবেন।

মাঠে ও বাইরে

মাঠে ও বাইরে

লেজেন্ডস লিগ ক্রিকেটের উদ্বোধনে চ্যারিটি ম্যাচে ১৬ সেপ্টেম্বর ইডেনে সৌরভ ইন্ডিয়া মহারাজাস দলকে নেতৃত্ব দেবেন। প্রতিপক্ষ ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস। মাঠে ফের বাপি বাড়ি যা ছক্কা দেখা যাবে কিনা সেই প্রশ্নে হেসে সৌরভের জবাব, আমি জানি না কী হবে। তবে আগের মতো কভার ড্রাইভ মারতে চাইব। চাইব ব্যাটে বল যাতে ঠিকঠাক লাগে। আমি একটা ম্যাচই খেলছি। ম্যাচটি উপভোগ করতে চাই। মহৎ উদ্দেশ্য নিয়ে ম্যাচটি আয়োজন করা হচ্ছে। আমি তার অংশ হতে পেরে ভালো লাগছে। উল্লেখ্য, সৌরভ ইডেনে শেষবার কোনও ম্যাচ খেলেছেন বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত সভাপতি বনাম সচিব একাদশ ম্যাচে। তাঁর আইসিসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, যা চলছে সব জল্পনা। সত্যি কিছু হয়নি। দ্রুত এ সব বিষয় হয় না। গোটা বিষয়টি নির্ভর করে বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের উপর।

(ছবি- সিএবি ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+