T20 World Cup: রোহিতদের বিশ্বকাপের দলকে বিরাট সার্টিফিকেট সৌরভের, রিঙ্কুর পাশেই থাকছেন মহারাজ
কয়েকদিন আগেই ঘোষিত হয়েছে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। কারা দলে থাকবেন তা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছিল জল্পনা-কল্পনা। কোনওরকম ঝুঁকি না নিয়ে একেবারে চমকহীন টি-২০ বিশ্বকাপের দল বাছলেন অজিত আগরকরের নেতৃত্বাধীন মুখ্য নির্বাচক মণ্ডলী।প্রত্যাশা থাকলেও ভারতীয় দলের মূল স্কোয়াডে জায়গা হয়নি কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের। এবার বিশ্বকাপের দল নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
রিঙ্কু সিং, শিবম দুবে ও হার্দিক পাণ্ডিয়া টি২০ বিশ্বকাপের টিম বাছাইয়ের মিটিংয়ে মোট ৩ ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। প্রত্যাশা থাকলেও ভারতীয় দলের মূল স্কোয়াডে জায়গা হয়নি কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের। শুক্রবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ট্রফির উন্মোচন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ভারতীয় দল নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন সৌরভ।

একইসঙ্গে সৌরভ বলেন, 'ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। প্রতিযোগিতার সেরা দল। ভারত অবশ্যই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। যে ১৫ দলে আছে, তারা সকলেই দুর্দান্ত ক্রিকেটার। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় সঠিক একাদশ বেছে নিতে পারবে।''
প্রত্যাশামতোই টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন ঋষভ পন্থ। বিশ্বকাপের দলে সবচেয়ে বেশি আগ্রহ ছিল পন্থকে নিয়ে। ২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। একের পর এক অস্ত্রোপচার এবং রিহ্যাব শেষে আইপিএলে মাঠে ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।বরাবরই পন্থের হয়ে সওয়াল করেছেন সৌরভ।
পন্থ প্রসঙ্গে সৌরভ বলেন, ঋষভ দারুন ক্রিকেটার। আশা করছি বিশ্বকাপে ও খুব ভালো পারফরম্যান্স করতে পারবে।' চার স্পিনার প্রসঙ্গে সৌরভ বলেন, 'ক্যারিবিয়ান উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। ফলে এটা ঠিক সিদ্ধান্ত।' একইসঙ্গে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেও তাকে গুরুত্ব দিতে নারাজ সৌরভ। সেই বিতর্কেও ঢুকতে চাইলেন না সৌরভ। তাঁর সাফ কথা, ''এ সব কিছু না। কোহলি অনেক বড় মাপের খেলোয়াড়। ঠিকই আছে।''












Click it and Unblock the Notifications