হাসপাতালে ভর্তি সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়

হাসপাতালে ভর্তি সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়

আজ মহাদশমী, মন না মানলেও বিদায় জানাতে হবে মা দূর্গাকে। মাকে বিদয়ের দিন এমনিতেই ভারাক্রান্ত প্রতিটা মানুষের হৃদয় এবং মন। তারই মধ্যে দুঃসংবাদ বয়ে এল বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার থেকে। চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। নবমীর রাত্রেই হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ভারত অধিনায়কের স্ত্রীকে।

নবমীর রাতেই দুঃসংবাদ সৌরভের বাড়িতে

বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন নৃত্যশিল্পী ডোনা। নবমীর রাতে তিনি অসুস্থ বোধ করায় ঝুঁকি না নিয়ে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর যে উপসর্গ ছিল তা দেখে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছিল যে তিনি হয়তো ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শহরে যে ভাবে ডেঙ্গির বাড়বাড়ন্ত বেড়েছে তাতে সেই আশঙ্কাই প্রথম করেন চিকিৎসকরা। কিন্তু তাঁর বিবিধ পরীক্ষার পর জানা যায় ডেঙ্গিতে তিনি আক্রান্ত হননি, জানা যায় তিনি আক্রান্ত হয়েছে চিকুনগুনিয়ায়।

এখনও জ্বর রয়েছে ডোনার, রয়েছে সারা শরীরে ব্যথা, এ ছাড়া র্যাশও রয়েছে তাঁর গায়ে। চিকিৎসক সপ্তর্ষী বসুর অধীনে চিকিৎসা চলছে সৌরভঘরোনীর। নবমীর রাত্রে যে পরিস্থিতিতে ভর্তি করা হয়েছিল তার থেকে বুধবার তাঁর সকালে শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে, এমনটাই খবর চিকিৎসকদের সূত্রে।

কিছু সময়ের মধ্যে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সল্টলেকে দশমীতে এক অনুষ্ঠানে আজ সন্ধ্য়ায় সৌরভের যাওয়ার কথা ছিল সল্টলেকে কিন্তু তিনি সেই অনুষ্ঠান বাতিল করেছেন। সারা পুজোই এ বার শহরেই ছিলেন সৌরভ। শহরের বিভিন্ন মণ্ডপে দেখা গিয়েছে বিশ্ব ক্রিকেটের অন্যতম আইকনকে। অষ্টমীর দিন বালিগঞ্জ কালচারালে ঢাক বাজান সৌরভ। বেহালায় নিজের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে হলুদ রঙের পাঞ্জাবি পরিধান করে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অঞ্জলি দেন সৌরভ। বোর্ড সভাপতি স্বভাবতই মানমরা আজ দশমীর দিন ঘরোনী নিজের বাড়িতে না থাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+