লর্ডসের ব্যালকনিতে সৌরভের শার্ট ঘোরানো নিয়ে ১৫ বছর বাদে মুখ খুললেন ডোনা
বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি প্রাণপুরুষ হন, তাহলে লর্ডসের ব্যালকনিতে তাঁর জামা ঘোরানোর কীর্তি একটি আবেগ।
দিনটা ২০০২ সালের ১৩ জুলাই। ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালে সবে জিত ছিনিয়েছে সৌরভের ভারত। আর ব্যালকনিতে তখন জার্সি খুলে ঘুরিয়ে 'দাদাগিরি' -তে ব্যাস্ত মহারাজ। গোটা ভারত তখন জয়ের উত্তেজনা , উন্মাদনায় মেতেছে। কিন্তু, অনেকের অলক্ষ্যেই সোদিন লর্ডসের ব্যালকনি থেকে বাঙালি অধিনায়কের এই অঙ্গভঙ্গি, ক্রিকেট বিশ্বের কাছে একটা সুপ্ত প্রতিশোধের বার্তা ছুঁড়ে দিয়েছিল। যে বার্তায় স্পষ্ট হয়েছিল, ওয়াংখেড়েতে ইংল্যান্ড ম্যাচ জেতার পর ব্রিটিশ ক্রিকেটার ফ্লিন্টফের জামা খুলে ওড়ানোরে প্রতিশোধ লর্ডসে নেওয়া হল! ভারতও পারে, দেখিয়ে দিয়েছিল সৌরভের দল।

বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি প্রাণপুরুষ হন, তাহলে লর্ডসের ব্যালকনিতে তাঁর জামা ঘোরানোর কীর্তি একটি 'আবেগ'। সেই ঘটনা নিয়ে বহু বিতর্ক হয়েছে, বহু জায়গায় অস্বস্তিতেও পড়তে হয় দাদাকে। তবে এবার সেই অঙ্গভঙ্গি নিয়ে ১৫ বছর বাদে মুখ খুললেন সৌরভের স্ত্রী ডোনা।
তাঁর স্বামীর এরকম এক কীর্তি নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, কিন্তু ডোনার কাছে এটি একটি 'দারুণ হাবভাব'-এর ঘটনা। কলকাতায় একটি আলোচনা সভায় এই কথাটি স্বীকার করে নিয়েছেন সৌরভ ঘরণী ডোনা। যদিও সৌরভ বিষয়টি নিয়ে আজও যে বেশ অস্বস্তিতে রয়েছেন , তা বুঝিয়ে দিলেন। মজার ছলে তিনি জানিয়েছেন, "আর কোনও এইকাণ্ড দিনও করব না। যখনই তারা (চ্যানেল কর্তৃপক্ষ) এই ফুটে দেখায়, আর আমি প্রযোজককে ফোন করে বলি আমার ২০, ০০০ আন্তর্জাতিক রান বেশকিছু সেঞ্চুরিও রয়েছে। ..." পাশাপাশি সৌরভ এদিন জানান, যে শার্ট ঘোরানোর গোটা ঘটনাটিতে তিনি 'সন্তুষ্টি' পেয়েছিলেন।












Click it and Unblock the Notifications