Sourav Ganguly: সৌরভের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের, জেড ক্যাটাগরিতে মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সৌরভ এখন রয়েছেন ধরমশালায়। দিল্লি ক্যাপিটালস আইপিএল থেকে বিদায় নিয়েছে। সৌরভ এই দলের ডিরেক্টর অব ক্রিকেট। রবিবার তাঁর শহরে ফেরার কথা।

সৌরভ গঙ্গোপাধ্যায়

বুধবার পাঞ্জাব কিংস ম্যাচ খেলে শনিবার দিল্লিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে ক্যাপিটালস। এরপরই কলকাতায় ফিরবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। তখন থেকেই সৌরভ জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন বলে জানা গিয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

মঙ্গলবারই লালবাজার সূত্রে প্রথমে জানা যায় সৌরভের সুরক্ষা বাড়ানোর এই সিদ্ধান্তের কথা। বেহালায় ২/৬, বীরেন রায় রোড ইস্টে মঙ্গলচণ্ডী ভবনে থাকেন সৌরভ। সেটি পড়ে ঠাকুরপুকুর থানার অধীনে। ইতিমধ্যেই সৌরভের বাড়িতে কীভাবে জেড ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হবে তা খতিয়ে দেখেছেন ওই থানার আধিকারিকরা।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই তিনজন নিরাপত্তারক্ষী থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে সৌরভ গেলে তাঁর সঙ্গে কখনও দুজন বা কখনও একজন নিরাপত্তারক্ষী থাকেন। সৌরভ গঙ্গোপাধ্যায় দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তাঁর জনপ্রিয়তা ক্রমবর্ধমান। মহারাজকে দেখতে সর্বত্র আকুল হয়ে থাকেন ভক্তরা।

নিরাপত্তারক্ষীরা থাকলেও সৌরভ নিজেই ভিড় সামাল দিয়ে থাকেন। অনেক অনুষ্ঠানে দেখা গিয়েছে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী বা বাউন্সার থাকলেও কোনও বাড়াবাড়ি পছন্দ করেন না সৌরভ। এমনকী তিনি ভিড়ের মধ্যেও নেতৃত্বদানের অসাধারণ দক্ষতাকে কাজে লাগিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন, যাতে বাধা হয় না নিরাপত্তাব্যবস্থা।

সৌরভ দিল্লি

এরই মধ্যে সৌরভের নিরাপত্তা বাড়ানোর কথা সামনে আসতেই কারণ অনুসন্ধানে শুরু হয়েছে চর্চা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই সভাপতি পদ থেকে সরতে হয়েছিল, আইসিসিতেও পাঠানোর উদ্যোগ নেয়নি বোর্ড। বিসিসিআইয়ে জয় শাহের ক্ষমতার বাড়বাড়ন্ত দেখে সৌরভের হয়ে ব্যাট ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌরভ মমতা

সৌরভকে আইসিসির শীর্ষপদে পাঠাতে বিসিসিআই যাতে ব্যবস্থা নেয় তা দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতি-নিরপেক্ষ ইমেজ বজায় রাখেন। তাতেই সর্বস্তরে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বিভিন্ন সময় তিনি ফিরিয়েছেন রাজনৈতিক দলের লোভনীয় প্রস্তাব।

সৌরভ গঙ্গোপাধ্যায়

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা সৌরভ এখন পান। ২১ মে থেকে তা জেড ক্যাটাগরি হয়ে যাচ্ছে। তাঁর সঙ্গে এবার দুজন করে বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সৌরভের গাড়ির সঙ্গে থাকবে এসকর্ট কার। বাড়িতেও অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন। আপাতত এটুকুই জানা গিয়েছে। সৌরভ কলকাতায় ফিরলে তাঁর নিরাপত্তার বহর কেমন হয় তা জানা যাবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, দাদার তরফে নিরাপত্তা বাড়ানোর কোনও অনুরোধ করা হয়নি। এটা সম্পূর্ণভাবেই রাজ্য সরকারের সিদ্ধান্ত। যদিও আচমকা কেন এই সিদ্ধান্ত তা নিয়ে রাজ্য সরকার বা পুলিশের তরফে কিছু বলা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+