মান্ধানার ২৪তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল দাদা সৌরভ!

মান্ধানার ২৪তম জন্মদিনে কেন সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক দাদা সৌরভ!

২৪তম জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভাসলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার তথা আইকন স্মৃতি মান্ধানা। একই সঙ্গে এই শুভদিনে সোশ্যাল মিডিয়ায় আচমকাই প্রাসঙ্গিক হলেন বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণটা কী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ব্যাটিং স্টাইল

ব্যাটিং স্টাইল

ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাটিং করার ধরন এবং ফুটওয়ার্ক যে অনেকটা কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো, তা মেনে নিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ। স্মৃতির ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ, স্কোয়ার কাট দেখে মনে হয় যেন বাইশ গজ কাঁপাচ্ছেন দাদাই। অফ সাইডে বিসিসিআই সভাপতির মতোই সচল মহিলা ক্রিকেটারের ব্যাট। তাই মান্ধানার ২৪তম জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর তুলনা টেনেই ফেললেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট

সোশ্যাল মিডিয়ায় পোস্ট

ব্যাট হাতে বাইশ গজ কাঁপাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই ছবির পাশে স্মৃতি মান্ধানার একই রকম শট নেওয়ার ছবি এক সঙ্গে পোস্ট করেছেন নেটিজেনরা। তা দেখে মহারাজ ভক্তরা তো বটেই, মান্ধানা ফ্যানরাও উচ্ছ্বসিত হয়েছেন। কারণ স্মৃতির আইডল যে মহারজ, তা জানে ক্রিকেট বিশ্ব।

সৌরভের গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

সৌরভের গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

ভারতের হয়ে ১১৩টি টেস্ট, ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেলা সৌরভ গঙ্গোপাধ্যায় দুই ফর্ম্যাটে যথাক্রমে ৭২১২ ও ১১৩৬৩ রান করেছেন। ৩৮টি আন্তর্জাতিক শতরানের মালিক মহারাজ। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ২৩৯।

স্মৃতি মান্ধানার কেরিয়ার

স্মৃতি মান্ধানার কেরিয়ার

ভারতের হয়ে ২টি টেস্ট, ৫১টি ওয়ান ডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৮১, ২০২৫ ও ১৭১৬ রান করেছেন স্মৃতি মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে ৪টি শতরানও রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+