অমিতাভ, শাহরুখের পর সৌরভ! ডন-৩ কি আসছে? দাদার বলিউড অভিষেক নিয়ে জল্পনা
অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন ডন ছবিতে। ডন ২-তে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। সৌরভ গঙ্গোপাধ্যায় কি ডন ৩ ছবিতে থাকবেন? জল্পনা জোরালো হলো ভাইরাল ছবি ও ভিডিও দেখে।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনিকে গতকালই দেখা গিয়েছিল এক ফ্রেমে। ভারতের দুই কিংবদন্তিকে অধিনায়ককে আলাপচারিতায় দেখে তৈরি হয় নানা জল্পনা। তবে জানা গিয়েছিল, মুম্বইয়ের ফিল্ম সিটিতে সৌরভ ও ধোনি আলাদা দুটি ফ্লোরে শ্যুটিং করছিলেন। তার ফাঁকেই দুজনের দেখা হয়। এবার ভাইরাল হলো সৌরভের 'ডন' লুক।

দাদা যখন ডন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, আপকামিং প্রজেক্ট। ডন ৩! এই পোস্টটি ভাইরাল হতে সময় লাগেনি। যেভাবে সৌরভকে বসে থাকতে দেখা গিয়েছে তার সঙ্গে চলচ্চিত্রপ্রেমীরা পরিচিত। একইভাবে প্রথমে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে, ডন ছবিতে। ডন ২ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ফলে এবার সৌরভকে একইভাবে দেখতে পেয়ে এবং ভাইরাল পোস্টের ক্যাপশনে ডন ৩ লেখা দেখে কৌতূহল জন্মায় দাদা-ভক্তদের মধ্যে।

মাঠের বাইরে বিভিন্ন ভূমিকায় দাদাগিরি
সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যে বিশ্বের অন্যতম সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই। দাদাগিরি সঞ্চালনায় তাক লাগিয়ে দিয়েছেন। এমনকী সৌরভের সঞ্চালনার প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানও। সৌরভের দাদাগিরি অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয়তা লাভ করে তা দেখে অন্য ভাষাতেও এই অনুষ্ঠান সম্প্রচার শুরু করে বেসরকারি বিনোদন চ্যানেল। এখনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সৌরভের ঊর্ধ্বমুখী গ্রাফের কাছে অনেক তারকাই পিছিয়ে। বিভিন্ন বাণিজ্যিক সংস্থা সৌরভকে মুখ করেই এগিয়ে চলেছে। সংখ্যাটা ক্রমবর্ধমান।

কর্পোরেট জগতেও আইডল
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যস্ততাও বেড়েছে অনেক গুণ। কীভাবে সব কিছু সামলান এত কর্মব্যস্ততার মধ্যে তা জানতে অনেকেই উৎসাহী থাকেন। ভারতীয় দলকে বেটিং কেলেঙ্কারির কালো ছায়া থেকে মুক্ত করে ঘুরে দাঁড় করিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্ব। যেখানেই তিনি হাত দেন সেখানেই সোনা ফলে। তাঁর লিডারশিপ কোয়ালিটিতে মুগ্ধ বিভিন্ন কর্পোরেট সংস্থা তাদের কর্মচারীদের মোটিভেট করতে সৌরভের বক্তৃতার বন্দোবস্ত করে থাকে। মোটিভেশনাল স্পিচেও সৌরভ ছক্কা হাঁকান অবলীলায়।

অভিনয় দক্ষতা প্রশংসিত
বিভিন্ন বিজ্ঞাপনে সৌরভকে যেভাবে দেখা যায় তাতে অভিনয় জগতে এলেও তিনি যে মাতিয়ে দিতেন তা নিয়ে সংশয় নেই কারও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির প্রক্রিয়া চলছে। এরই মধ্যে ভাইরাল হলো সৌরভের 'ডন' লুক। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি বলছেন "মোনা ডার্লিং, সোনা কোথায়?" ফলে এই বক্তব্যের সঙ্গেও তো যোগ রয়েছে অমিতাভের আরেকটি ছবির। যেখানে অজিত খানের মুখে শোনা গিয়েছিল এই বিখ্যাত সংলাপ। যদিও না। আপাতত সৌরভের অভিনয়ে নামার কোনও পরিকল্পনা নেই। তাঁর ডন লুক দেখা যাবে একটি বিস্কুট প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে। যার জন্য অধীর অপেক্ষা করতেই পারেন ভক্তরা।
ছবি: তানিয়া ভট্টাচার্যর ফেসবুক
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications