Sourav Ganguly: ভিন্ন শাসকের দুই রাজ্যের মুখের দায়িত্ব পালন সৌরভের কাছে কেন সহজ? ক্রিকেট নিয়েও বড় পরিকল্পনা
Sourav Ganguly: বাংলায় শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় বিজেপি সরকার। দুই রাজ্যেরই ভাষা বাংলা। আর দুই রাজ্যই পর্যটনের প্রচার-প্রসারে মুখ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই।
দুই ভিন্ন মেরুর শাসক দলের রাজ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কীভাবে রাজনীতিকে দূরে রেখে কাজ করা যায়, তা দেখিয়ে দৃষ্টান্ত তৈরি করতে চলেছেন মহারাজ।

আজই সন্ধ্যায় সৌরভ পৌঁছেছেন আগরতলায়। উজ্জ্বয়ন্ত প্যালেসে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সরকারিভাবে মহারাজের হাতে চুক্তিপত্র তুলে দেওয়া হলো ত্রিপুরা সরকারের তরফে। উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এই সফরেই মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সৌরভের সাক্ষাৎ হবে।
দুই দিনের সফরের দ্বিতীয় দিনে সৌরভ ত্রিপুরা পর্যটনের হয়ে শ্যুটিং করবেন। যাবেন রাজবাড়িতেও। ৩৫ বছর আগে প্রথমবার সৌরভ উত্তর-পূর্বের এই রাজ্যে গিয়েছিলেন অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট খেলতে। এরপরও কয়েকবার গিয়েছেন। তবে এই কয়েক দশকে ত্রিপুরা, আগরতলা শহর অনেক বদলে গিয়েছে বলেই দাবি করলেন সৌরভ।
সৌরভের কথায়, বহু বছর ধরে ত্রিপুরা আসি। প্রথম আসি ১৯৮৮ সালে। ইউনিভার্সিটি মাঠে বাংলা অনূর্ধ্ব ১৯ দলের হয়ে। ৩৫ বছর বাদে এসেছি ট্যুরিজম অ্যাম্বাসেডর হয়ে। আবেগাপ্লুত ও আনন্দদায়ক এই অনুভূতি। বড় পাওনা। অনেক ব্র্যান্ড এনডোর্স করেছি, ক্রিকেট খেলেছি, বিসিসিআই সভাপতি হয়েছি। কিন্তু আজকের অনুভূতি আনন্দদায়ক, সুখকর। মন থেক বললাম।
আলোকসজ্জিত রাজবাড়ি দেখে মুগ্ধ সৌরভ। তিনি বলেন, প্রথম যখন এই রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন সুশান্ত চৌধুরী, এক কথায় রাজি হয়ে যাই। আমি যখন বিসিসিআইয়ে ছিলাম, তখন এ রাজ্যে ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গেও কথা হয়েছিল, এবার দেখাও হবে।
উত্তর-পূর্বের গুরুত্বের কথা মনে করিয়ে সৌরভ বলেন, এই কয়েক মাসে সম্পর্ক মধুর হয়েছে। মন্ত্রী, মেয়রের সঙ্গে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখেছি। এখানকার ক্রিকেটও এখন অনেক উন্নত। পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শুধু ভারত নয়, ত্রিপুরার সামগ্রিক ছবি বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান সৌরভ।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, বাংলার পাশাপাশি ত্রিপুরাকে প্রোমোট করার কাজ আমার কাছে একেবারেই কঠিন নয়। আমার যা দায়িত্ব সেখানে কোনও রাজনীতিও নেই। প্রয়োজনে ত্রিপুরার ক্রিকেট-সহ নানাবিধ ক্রীড়াক্ষেত্রের বিকাশেও সৌরভ নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে গাইড করতে প্রস্তুত।
সুশান্ত চৌধুরীকে এদিন সৌরভ বলেন, ত্রিপুরায় স্টেডিয়াম হওয়ার কথা। আমি জানি না সেটা কোন পর্যায়ে আছে। তবে স্টেডিয়াম হয়ে গেলে এখানেও ভারত খেলতে আসবে। অসমে খেলা হয়। এখানেও হবে। ত্রিপুরায় ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায় খেলেন। আমি ফলো করি। বিজয় হাজারে ট্রফিতে ত্রিপুরা হারিয়ে দিয়েছে মুম্বইকে। মণিশঙ্কর মুড়া সিং ভালো বাঁ-হাতি ব্যাটার। জোরে বল করেন। মুড়াসিংকে যে কোনও আইপিএল দল নিলাম থেকে নিতে পারে বলেও আশাবাদী সৌরভ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications