AUS vs IND: গিলক্রিস্ট-ভনদের পাল্টা জবাব সৌরভের, মেগা সিরিজের আগে বুমরাহদের জন্য দাদার ভোকাল টনিক

শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজ নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। অস্ট্রেলিয়ান প্রাক্তনীরা ইতিমধ্যেই মাইন্ড গেম শুরু করে দিয়েছেন অনেকেই বলতে শুরু করেছেন ভারত এই সিরিজে হারবে অর্থাৎ সিরিজ শুরুর আগেই ভারতকে মানসিকভাবে চাপে রাখার কাজটা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়ানরা। এই প্রেক্ষাপটে এবার আসরে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সমালোচকদের পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। শেষ দুইবারই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ভারতীয় দল সেই কথা মনে করিয়ে দিয়ে সৌরভ বলেছেন ভারতীয় দল অনেক বেশি শক্তিশালী অনেক বেশি প্রতিভা সম্পন্ন। ভারতীয় দলের শেষ অজি সিরিজের কথা উল্লেখ করে সৌরভ বললেন শেষবার ভারতীয় দলের বেশির ভাগ ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মা, আর অশ্বিন কেউ ছিলেন না কিন্তু ভারত সিরিজ জিতেছিল।

সৌরভ নিজের বক্তব্যে বলেন, আমি কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখছি না। একটা কথা উল্লেখ করতে চাই শেষ বার ভারত যখন অস্ট্রেলিয়াতে খেলতে এসেছিল তখন প্রথম ম্যাচে ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। এর পরের ম্যাচগুলিতে ভারত পায়নি বিরাট কোহলিকে। এমনকি রোহিত, অশ্বিন, বুমরাহরাও খেলতে পারেননি। কিন্তু ভারতীয় দল দারুন ভাবে সিরিজে ফিরে এসেছিল। কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। ভারতীয় দলে প্রতিভার কোনও অভাব নেই।

একইসঙ্গে সৌরভ বলেন, আমি এখনও সিরিজের ফলফল কী হতে পারে সেটা নিয়ে সেটা নিয়ে কিছু বলব না। তবে এটা বলতে পারি যে আমরা শেষ দুইবার এখানে এসে অস্ট্রেলিয়া দলকে পরাজিত করেছিলাম। ২০২০-২১ সফরের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংস ভারত ওত রান করে ম্যাচ জিতে নেবে কেউ কল্পনা করেছিল। সেই ম্যাচে শুধু ঋষভ পন্থ নয় ওয়াশিংটন সুন্দর, শুভমান গিলও অবদান রেখেছিলেন।

সিরিজের সম্ভাব্য ফল নিয়ে গিলক্রিস্ট, মাইকেল ভনরা অনেকেই মন্তব্য করেছেন, যদিও সৌরভ কোনও আগাম ফলাফল বলতে নারাজ। মহারাজের কথায়, আমি আগাম এই নিয়ে কোনও মন্তব্য করব না। তবে অ্যাডিলেড টেস্ট শেষে যদি সিরিজের ফলাফল ১-১ হয়। তবে মেলবোর্ন এবং ব্রিসবেন এবং সিডনিতে সিরিজের ফলাফল হয়ে যাবে।

ভারতীয় দল একদিকে নামছে এই ট্রফি পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়ে একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করতে হবে টিম ইন্ডিয়াকে। ফলে অত্যন্ত কঠিন সমীকরণ নিয়ে ডনের দেশে ৫ ম্যাচের টেস্ট খেলতে নামছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+