ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স নিয়ে টুইট সৌরভের, উল্লেখ করলেন বিরাট কোহলির নাম, ভাইরাল পোস্ট

ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স নিয়ে টুইট সৌরভের, উল্লেখ করলেন বিরাট কোহলির নাম, ভাইরাল পোস্ট

এজবাস্টন টেস্ট হেরে ইংল্যান্ড সফরের শুরুটা ভাল না করতে পারলেও শেষটা দারুণ ভাবে করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর একই ব্যবধানে (২-১) ওডিআই সিরিজে জস বাটলারের দলকে পরাস্ত করেছে ভারত। ইয়ন মর্গ্যান অবসর গ্রহণের পর নিয়মিত অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে প্রথম বার ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছিলেন বাটলার। কিন্তু সাদা বলের ক্রিকেটে দুইটি ফরম্যাটেই ব্যর্থ হল তাঁর দল।

ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স নিয়ে টুইট সৌরভের, উল্লেখ করলেন বিরাট কোহলির নাম, ভাইরাল পোস্ট

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ওডিআই ম্যাচ পাঁচ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। ভারতের এই জয়ের নেপথ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হার্দিক পান্ডিয়া। ৪ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৭১ রান। তবে, এই জয়ের মুখ্য কারিগর হার্দিক নন, উইকেটরক্ষক ঋষভ পন্থ, যিনি ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতের এই সাফল্য অভিভূত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে তিনি গোটা দলকে শুভেচ্ছা জানান। মহারাজের টুইটে জায়গা পেয়েছে বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর নামও। কারণ এজবাস্টনে যে সিরিজের পঞ্চম টেস্টটি ভারত খেলেছিল এই সফরে সেই টেস্ট সিরিজটি শুরু হয়েছিল ২০২১ সালে। তৎকালীন ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন ব্যর্থতার পরিপূরক হয়ে ওঠা বিরাট এবং শাস্ত্রী।

টুইটে প্রিন্স অব ক্যালকাটা লিখেছেন, "ইংল্যান্ডে অসাধারণ পারফরম্যান্স...ওদের দেশে সহজ কাজ নয়..২-২ টেস্ট। টি-২০ এবং একদিনের সিরিজে জয়...অসাধারণ পারফরম্যান্স দ্রাবিড়, রোহিত শর্মা, রবি শাস্ত্রী, বিরাট কোহলি। পন্থ অসাধারণ..তেমনই পান্ডু.."

২০১৪ সালের পর এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠে ওডিআই সিরিজ জিতল ভারত। সব মিলিয়ে ইংল্যান্ডেপ মাটিতে এটি ভারতের চতুর্থ সিরিজ জয়। তৃতীয় ওডিআই ম্যাচে ম্যানচেস্টারে ৫ উইকেটে জেতার সঙ্গে ওডিআই সিরিজ জেতা ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বলেন, "অত্যন্ত খুশি। এখানে এসে একটা দল হিসেবে সাদা বলের ক্রিকেটে কিছু অর্জন করতে চেয়েছিলাম। শেষ বার এখানে আমরা পরাজিত হয়েছিলাম। আমার সেটা মনে আছে। সহজ নয় এখনে এসে ম্যাচ জেতা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+