Sourav Ganguly: মানবিক সৌরভ অসুস্থ প্রাক্তন সিএবি সহ সভাপতির পরিবারের পাশে, স্নেহাশিসও দিলেন সহযোগিতার আশ্বাস

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মানবিক মুখের সাক্ষী থাকল বাংলার ক্রিকেট মহল। সিএবির প্রাক্তন সহ সভাপতি খুবই অসুস্থ। চিকিৎসার জন্য বিপুল ব্যয়ভার বহনের মতো জায়গায় নেই তাঁর পরিবার।

এ কথা জানতে পেরেই চিকিৎসা-সহ সবরকম সহযোগিতায় এগিয়ে এলেন মহারাজ। সিএবিও আজ বিকেলেই জানিয়ে দেবে, কীভাবে বাংলার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ওই পরিবারের পাশে থাকবে।

Sourav Ganguly: সিএবির প্রাক্তন সহ সভাপতির চিকিৎসায় মানবিক সৌরভ সহযোগিতার হাত বাড়ালেন

সিএবিতে 'কটাদা' নামেই পরিচিত শম্ভুনাথ পোদ্দার। জগমোহন ডালমিয়া যখন সিএবি সভাপতি ছিলেন তখনও সহ সভাপতি ছিলেন 'কটা পোদ্দার'। তবে বয়সের ভারে বেশ কিছুদিন ধরেই সিএবিতে তিনি আসতে পারছিলেন না। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

সিএবি সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছেন শম্ভুনাথ পোদ্দার। তাঁর পায়েও সংক্রমণ রয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চিকিৎসকরা। শম্ভুনাথ পোদ্দারের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। ফলে সিএবির পাশাপাশি সৌরভের দ্বারস্থ হয়েছেন শম্ভুনাথের স্ত্রী।

জানা যাচ্ছে, সৌরভ শম্ভুনাথ পোদ্দারের মেয়ের কাছ থেকে পরিস্থিতির কথা জেনেই অর্থনৈতিক-সহ সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়টি নিজে দেখভাল করবেন বিসিসিআই তথা সিএবির প্রাক্তন সভাপতি সৌরভ। সৌরভের এই মানবিক মুখে আশ্বস্ত ও আপ্লুত শম্ভুনাথ পোদ্দারের পরিবার।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, আমি শম্ভুনাথ পোদ্দারের অসুস্থতার কথা জেনেছি। তাঁর পরিবারের সঙ্গে আমার কথাও হয়েছে। শম্ভুনাথ পোদ্দারের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টগুলি দেখে নিশ্চিতভাবে বলতে পারব ঠিক কী অবস্থায় তিনি রয়েছেন। তবে সবরকমভাবেই তাঁর ও তাঁর পরিবারের পাশে থাকবে সিএবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+