সিএবি- প্রেসিডেন্ট নন তিনি, চিনে নিন 'দাদা' সৌরভকে
রনজি ট্রফি-র কোয়ার্টার ফাইনালে গুজরাতের বিরুদ্ধে খেলছে বাংলা। রাজস্থানে দলকে তাতাতে হাজির বিশেষ অতিথি
রনজির কোয়ার্টার ফাইনাল খেলছে বাংলা। রাজস্থানে প্রতিপক্ষ গুজরাত। বাইশ গজের লড়াইতে নেমেছেন মনোজ তিওয়ারি ও তাঁর আরও দশ সৈনিক। কিন্তু দলের মোটিভেটর রয়েছেন বাইরে। তিনি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

গ্রুপ পর্বে একটা সময় বাংলার হাল বেশ খারাপ ছিল রনজিতে। তারপরই দাদা-র ভোকাল টনিক, সেই দলটাই ঘুরে দাঁড়িয়েছে। তারা এখন রনজির কোয়ার্টার ফাইনালে। কিন্তু দলকে মোটিভেট করতে এরপর যা করলেন সৌরভ তাতে প্রমাণিত হল বঙ্গ ক্রিকেটারদের 'দাদা' তিনিই। তিনি এই মুহূর্তে সিএবি- প্রেসিডেন্ট।এছাড়াও আরও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। তবুও দলকে মোটিভেট করতে সমস্ত কাজ দূরে সরিয়ে রেখে দলের কাছে পৌঁছে গেলেন রাজস্থানে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">With the bengal ranji team at Jaipur for quarter final game <a href="https://t.co/XvT7NyMxU7">pic.twitter.com/XvT7NyMxU7</a></p>— Sourav Ganguly (@SGanguly99) <a href="https://twitter.com/SGanguly99/status/938628192033636352?ref_src=twsrc%5Etfw">December 7, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ম্যাচ শুরুর আগে সৌরভ নিজের ছবি টুইট করেছেন। রাজস্থানে এই মুহূর্তে বেশ খানিকটা ঠান্ডা রয়েছে। দাদা ছাড়া ছবিতে মনোজ তিওয়ারি সহ বাংলা দলের অনেককেই দেখা যাচ্ছে। সকলেই নিজেদের শীত পোশাকে ঢেকে রেখেছেন। তবে দাদা-র এই উপস্থিতি কতটা দলকে মোটিভেট করতে পারল সেটা অবশ্য পরে জানা যাবে।












Click it and Unblock the Notifications