RG Kar Hospital: আরজি কাণ্ডের প্রতিবাদে সৌরভের কর্মসূচি বাতি‌ল, কেন মিছিলে অংশ নিচ্ছেন না মহারাজ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জোড়া কর্মসূচি ছিল। প্রথমটি দুপুরে ময়দানে ক্রীড়াবিদদের সঙ্গে অবস্থানে সামিল হওয়ার কথা ছিল অন্যটি সন্ধ্যায় দীক্ষা মঞ্জরীর উদ্যোগে প্রতিবাদ মিছিলেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার বিকেলেই জানা গেল পুলিশি অনুমতি না পাওয়ায় বেহালার মিছিলে পা মেলাতে পারবেন না মহারাজ। তবে তাঁর স্ত্রী-কন্যা থাকবেন মিছিলে।

আরজি করের প্রতিবাদে বুধবার পথে নামলেন প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা ময়দানের গোষ্ঠপাল মূর্তির সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন তাঁরা। প্রথমে জানা গিয়েছিল, এই জমায়েতে যোগ দেবেন সৌরভ। কিন্তু তাঁকে এই অবস্থান বিক্ষোভে যোগ দেওয়ার অনুমতি দেয়নি পুলিশ। এমনকি সন্ধ্যায় তাঁর আগাম ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি পেলেন না সৌরভ।

Sourav Ganguly

বুধবার দুপুরে ময়দানে বাংলা ক্রীড়াবিদদের প্রতিবাদ কর্মসূচিতে প্রথমে দেখা যায়নি মহারাজকে। সেখা‌নে ফুটবল হকি থেকে অন্য সব খেলার প্রাক্তিনীরা উপস্থিত ছিলেন। কিন্তু আসার কথা থাকলেও সেখানে আসেননি মহারাজ।

সন্ধ্যায় ছিল তাঁর আরও একটি কর্মসূচি। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃ্ত্য প্রশিক্ষণ কেন্দ্র দীক্ষা মঞ্জরী থেকে ডাক দেওয়া হয়েছে আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল। বড়িশা প্লেয়ারর্স কর্নারে জমায়েত হওয়ার কথা এই মিছি‌লে অংশ গ্রহণকারীদের, সেখান থেকে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা, ব্লাইন্ড স্কুল হয়ে ফের দীক্ষা মঞ্জরীর সামনে এসে থামবে এই মিছিল।

এই মিছিলেও থাকতে পারছেন না দাদা। তাঁর ঘ‌নিষ্ঠ মহলের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে দাদা না থাকলেও ডোনা এবং সানা হাঁটবেন প্রতিবাদ মিছিলে।

তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়াতে, বাংলার মেয়ের বিচার চাইতে, টলিপাড়ার শিল্পীরাও নেমেছিলেন পথে, পথে নেমেছিলেন সঙ্গীত শিল্পীরাও। প্রথম থেকেই আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন সৌরভ। তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার। এমনকি নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবিও প্রতিবাদে কালো করে দেন সৌরভ। কিন্তু সৌরভের একটি মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়।

সমালোচনার মুখে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সৌরভ। গত শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ নিজের বক্তব্য সম্পর্কে বলেন, 'এই বিষয়ে কথা বলেছিলাম তারপর জানি না কীভাবে এটার ব্যাখ্যা হয়েছে।আমি আবারও বলছি এটা অত্যন্ত কলঙ্কজনক ঘটনা। বিষয়টি এখন অনেক দূর এগিয়েছে। সিবিআই-পুলিশ তদন্ত করছে। এটা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাজনক ঘটনা। আশা করছি সিবিআই সহ বাকি যারা তদন্ত করছে দোষীদের খুঁজে বার করবে, কড়া শাস্তি দেওয়া উচিৎ। এমন শাস্তি যাতে মানুষ আর এই কর্ম করার কথা না ভাবে।'

তবে বুধবারের মিছিলে অংশ নিলে দাদার প্রতিবাদ আরও যেমন শক্তিশালী হতে পারত, তেমনই সমা‌লোচকদেরও কড়া বার্তা দিতে পারতেন। কিন্তু বিধি বাম, পুলিশের অনুমতি না পাওয়ায় আপাতত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া হচ্ছে না মহারাজের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+