বিরাটের ব্যাটে মুগ্ধ মহারাজ, সচিনের সঙ্গে লড়াইতে কোথায় রাখছেন সৌরভ জেনে নিন

বিরাট কোহলি ৫০ তম শতরানে ভর দিয়ে ইডেন টেস্টের শেষ দিনে ম্যাচ পকেটে পোড়ার চেষ্টা ভারতীয় ব্রিগেডের 

সেঞ্চুরির হাফ সেঞ্চুরি সারা হয়ে গেল বিরাট কোহলির। সকলেই মজে ভারতের ক্যাপ্টেন কোহলির প্রশংসায়। ভারতের অন্যতম সেরা অধিনায়কের মুখেও বিরাটের প্রশংসা। তবে এখনই একটা জিনিস বলতে নারাজ তিনি।

বিরাটের ব্যাটে মুগ্ধ মহারাজ, সচিনের সঙ্গে লড়াইতে কোথায় রাখছেন সৌরভ জেনে নিন

শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ শতরান করেছেন বিরাট কোহলি। যার ফলে টেস্টেও সাবালক হয়ে গেলেন তিনি, আসলে করে ফেললেন নিজের আঠারোতম শতরান। পাশাপাশি সবরকমের ক্রিকেট মিলিয়ে শতরানের অর্ধশতরান হয়ে গেল কোহলির। তবে সচিনের সঙ্গে তুলনা এখনই করতে চাননা সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ বলেছেন, 'কখনওই একজনের সঙ্গে অন্যের তুলনা ঠিক নয়।দুটো আলাদা প্রজন্মের মধ্যে তুলনা করাও যায় না। বিরাট নিঃসন্দেহে দুর্দান্ত ক্রিকেটার। তবে এখনই সচিনের সঙ্গে তুলনার সময় আসেনি।'

বিরাটের ব্যাটে মুগ্ধ মহারাজ, সচিনের সঙ্গে লড়াইতে কোথায় রাখছেন সৌরভ জেনে নিন

এদিকে দেড় দিন খেলা নষ্ট হওয়ার পরও যেভাবে ম্যাচ প্রায় ফলাফল হওয়ার দিকে চলে গিয়েছিল, তাতে প্রশাসক সৌরভের প্রচুর প্রশংসা হচ্ছে। সৌরভের দাবি প্রতিযোগিতামূলক পিচে খেললে খেলার মানও উন্নত হয় পাশাপাশি দর্শকরাও টেস্ট থেকে মুখ ফিরিয়ে নেন না।

বিরাটের ব্যাটে মুগ্ধ মহারাজ, সচিনের সঙ্গে লড়াইতে কোথায় রাখছেন সৌরভ জেনে নিন

বিরাট টেস্ট আগে ছাড়লে ম্যাচ জিততে পারত ভারত, নিন্দুকদের এই জল্পনা উড়িয়ে দিয়েছেন সৌরভ। তিনি দায়িত্বের সঙ্গে একদিন যে জায়গাটা সামলেছিলেন আজ সেই জায়গাটা সামলাচ্ছেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়কের মতে 'একদম ঠিক সময়ে ডিক্লেয়ার দিয়েছে কোহলি। নিরাপদ জায়গায় না পৌঁছে ইনিংসে ছেড়ে দিলে উল্টোটাও তো হতে পারত। সেক্ষেত্রে ভারত চাপে পড়তেও পারত। আমার মতে, ঠিক সময় ছেড়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+