'টিম ইন্ডিয়ার 'ভূয়সী প্রশংসা সৌরভের, তবে উস্কে দিলেন বিতর্কও
ভারতীয় দলের প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে অশ্বিনকে নিয়ে তুলে দিলেন প্রশ্ন
অশ্বিনকে হঠাৎ কী কারণে বিশ্রাম দেওয়া হল জানতে চাইলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শ্রীলঙ্কা সফর ভারতীয় দল দুরন্ত পারফর্ম করেই চলেছে। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের হ্যাং ওভার কাটার আগেই ডাম্বুলার ওয়ান ডে-তেও কাঁপানো পারফরমেন্স টিম কোহলির। এর মধ্যেই সৌরভের প্রশ্ন কেন বিশ্রামে অশ্বিন।
সামনে ভারতের কড়া শিডিউল একের পর এক ক্রিকেট সিরিজ রয়েছে। এরজন্য অধিনায়ক বিরাট কোহলিকেও বিশ্রামের ভাবনা ছিল নির্বাচকদের মধ্যে। কিন্তু কোহলি নিজে জানিয়ে দেন কোনও বিশ্রাম তিনি চাননা। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় এটাই প্রচলিত রীতি। ফর্মে থাকা ক্রিকেটাররা সকলেই ম্যাচ প্র্যাকটিশের মধ্যে থাকতে চান। হঠাৎ কী হল যে অশ্বিন এত ভাল ফর্মে থেকেও বিশ্রামে গেলেন।

তবে এই প্রশ্ন উসকে দেওয়া ছাড়া ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শিখর ধাওয়ানের ফর্মের দারুণ প্রশংসা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। যেভাবে সব ফর্মাটেই নিজের খেলার ধারা বজায় রেখেছেন তা নিয়ে খুশি সৌরভ।
ভারতীয় দলের প্রশংসা করলেও শ্রীলঙ্কার পারফরমেন্স নিয়ে বিস্মিত মহারাজ। একটা দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে মাত্র ২৯ ওভারে ম্যাচ জিতে গেছে ভারত। তাহলে শ্রীলঙ্কা দলের বোলিং কতটা নিম্নমানের হয়েছে তাই বোঝাতে চেয়েছেন সৌরভ।












Click it and Unblock the Notifications