পন্থের ইনিংস দেখে স্মৃতির সাগরে ডুব দিলেন মহারাজ
ঋষভের ইনিংস দেখে ব্রেন্ডন ম্যাকালামের সেঞ্চুরির কথা মনে পড়ে গেল সৌরভের।
এখনও পর্যন্ত নিজের ক্রিকেট কেরিয়ারের হয়তো সব থেকে বড় কমপ্লিমেন্টটি পেয়ে গেলেন ঋষভ পন্থ। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলস হেরে গেলেও, দিল্লির উইকেটরক্ষক ঋষভ পন্থের ৬৩ বলে খেলা ১২৮ রানের ইনিংস, বহু ক্রিকেট ব্যক্তিত্বের মতোই মন ছুঁয়ে গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।
ঋষভের ইনিংস দেখে ১০ বছর আগের স্মৃতি ভেসে ওঠে সৌরভের মনে। ১০ বছর আগে অর্থৎ ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচে এই রকই তো এক ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম! কেকেআর এর জার্সি গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কিউয়ি কিংবদন্তি ম্যাকালাম।
ঋষভের গতকালের ইনিংস দেখে সেই স্মৃতিই ফের একবার জেগে ওঠে সৌরভের মনে। টুইট করে তিনি লেখেন, '২০০৮ এ ম্যাকালামকে দেখেছিলাম। সেই রকমই একটি ইনিংস খেলল ঋষভ। অসাধারণ ইনিংস।'
Saw McCullum in 2008..rishab pant innings right up there .. what a knock @bcci.@DelhiDaredevils @ParthJindal11
— Sourav Ganguly (@SGanguly99) May 10, 2018
তবে, ব্রেন্ডনের মতো ম্যাচ শেষে হাসি মুখে মাঠ ছাড়তে পারেননি ঋষভ। নিজে বিধ্বংসী ইনিংস খেলেও জেতাতে পারেননি দলকে। বলা ভাল বোলিং ইউনিটের ব্যর্থতায় হারতে হয় তাঁর দল দিল্লি ডেয়ারডেভিলসকে। এই ম্যাচ হারের ফলে এই বছরের মতো প্লে অফে পৌছনোর আশা শেষ হল দিল্লির।
Click it and Unblock the Notifications