সোশ্যাল মিডিয়ায় সৌরভ-সচিনের খুনসুটি,লিটল মাস্টারকে মজার টিপ্পনি মহারাজের
লিটল মাস্টারকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় সৌরভ-সচিনের খুনসুটি,
সোশ্যাল মিডিয়ায় একে অন্যের খুনসুটিতে মাতলেন সৌরভ-সচিন। মাঠ ও মাঠের বাইরে দুই ক্রিকেটারের পার্টনারশিপ আজও চর্চায় থাকে। যখন বাইশ গজে খেলতেন ওপেনিংয়ে ডান-বাম এই জুটির ব্যাটিং ছিল দেখার মতো। এরপর ক্রিকেট ছাড়ার পরও দুই ক্রিকেটারের দারুণ যোগাযোগ রয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় একে অন্যের লেগপুল করলেন সচিন-সৌরভ।
|
সৌরভের পোস্ট
ইনস্টাগ্রামে সৌরভ এদিন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরির মুহূর্তটি পোস্ট করেছেন। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক করেন সৌরভ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ১৩১ রান হাঁকিয়েছিলেন। সেঞ্চুরির মুহূর্তের ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন স্মরণীয় মুহূর্ত।

পাল্টা দিলেন সচিন
সেই ছবি দেখে সৌরভের লেগপুল করে সচিন পোস্টের কমেন্টে লিখেছেন, 'লর্ডসে সৌরভের আরও অনেক স্মৃতি রয়েছে।ফ্যানেরা কী বলতে পারবেন কোন স্মৃতির করা বলছি!'
লর্ডস গ্যালারিতে সৌরভের জার্সি ওড়ানো
উল্লেখ্য লর্ডস আর সৌরভ মানেই ভারতীয় ক্রিকেটের সেই স্মরণীয় মুহূর্ত যেখানে ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল জিতে গ্যালারি ভারতীয় দলের জার্সি উড়িয়েছিলেন মহারাজ। সচিন এদিন সেই মুহূর্তের কথাই মনে করিয়ে দিলেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম জনপ্রিয় মুহূর্ত।
|
সচিনকে পাল্টা লেগপুল করলেন সৌরভ
সচিনের মজার কমেন্ট পরে পাল্টা সচিনকে লেগপুল করেছেন সৌরভ। এদিন সচিন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ছুটি কাটানোর মুহূর্তে রোদ পোহানোয় ছবি পোস্ট করেছেন। যা দেখে সৌরভ খোঁচা দিয়ে মজা করে লিখলেন, 'কেউ কেউ সত্যিই ভাগ্যবান, যারা একটু ছুটি কাটাতে পারে।' প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভের এখন ব্যস্ততার শেষ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দিনরাত চেষ্টা চালাচ্ছেন মহারাজ।
|
এই মুহূর্তে চতুর্দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় সৌরভ
বোর্ডের মসনদে বসার পর থেকে দেশের মাটিতে পিঙ্ক টেস্ট, নো বলের জন্য পৃথক আম্পায়ার সিস্টেমের প্রথা চালু করেছেন। এরপর আইপিএলে অলস্টার ক্রিকেট থেকে শুরু করে একাধিক চমক আনতে চলেছেন সৌরভ। এর মাঝেই এই মুহূর্তে ইংল্য়ান্ডে উড়ে গিয়েছেন মহারাজ।
উদ্দেশ চার দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আলোচনা। ভবিষ্যতে ভারত, অস্ট্রেলিয়া ইংল্য়ান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে চার দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট করার ভাবনায় রয়েছেন সৌরভ। সেই নিয়েই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার জন্য ছুটে গিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।












Click it and Unblock the Notifications