স্টেডিয়াম তৈরির পরিকল্পনায় সৌরভ, কিন্তু কোন জায়গায় হচ্ছে এই স্টেডিয়াম?
ভারতীয় ক্রিকেটকে এতকাল তাঁর পারফরম্য়ান্সে সমৃদ্ধ করেছেন তিনি। এবার ২২ গজের বাইরে থেকেও ভারতীয় ক্রিকেটকে নতুন উপহার দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনের জুন থেকেই শুরু হবে স্টেডিয়াম তৈরির কাজ।
ভারতীয় ক্রিকেটকে এতকাল তাঁর পারফরম্য়ান্সে সমৃদ্ধ করেছেন তিনি। এবার ২২ গজের বাইরে থেকেও ভারতীয় ক্রিকেটকে নতুন উপহার দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনের জুন থেকেই শুরু হবে স্টেডিয়াম তৈরির কাজ।
নতুন এই স্টেডিয়ামের জন্য রাজারহাটে ১০ একর জমি কিনে ফেলেছেন সৌরভ। সেখানে সিএবির পক্ষ থেকে তৈরি করা হবে একটি আধুনিক মানের স্টেডিয়াম ও ক্রিকেট স্কুল। ক্রিকেট স্কুলটিকে রেসিডেন্সিয়াল করা হবে বলে জানা গিয়েছে।

যদিও গোটা পরিকল্পনার বিষয়ে মুখ খুলতে চাননি স্বয়ং সৌরভ। তবে সূত্রের খবর, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমি থেকে আর্কিটেক্ট এনে এই স্টেডিয়াম তৈরির কাজে তাঁকে নিযুক্ত করার পরিকল্পনা রয়েছে সৌরভের।
পাশাপাশি ,সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ইন্ডোর ট্রেনিং সেন্টার গড়ারও পরিকল্পনা রয়েছে তাঁর, বলে খবর। সূত্রের দাবি, ওই মাঠে গ্যালারি তৈরির বিষয়ে প্রয়োজনীয় অনুমোদনও রাজ্য ক্রিড়া দফতরের কাছ থেকে সৌরভ পেয়ে গিয়েছেন । সেখানে আন্তর্জাতিক মানের জিম ও ড্রেসিং রুম খোলারও কথা চলছে।
{promotion-urls}

Click it and Unblock the Notifications