Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav Ganguly: সুনীল গাভাসকরের পর ভারতের সেরা ওপেনার...! কার কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Sourav Ganguly: সুনীল গাভাসকরের পর তাঁর মতে ভারতের সেরা ওপেনারের নাম প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। না, রোহিত শর্মা বা সচিন তেন্ডুলকরের নাম নেননি দাদা।

নেটফ্লিক্সে ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ভারত ও পাকিস্তানের তারকা ক্রিকেটারদের সাক্ষাৎকারভিত্তিক সিরিজ- দ্য গ্রেটেস্ট রাইভালরি: ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তারই ট্রেলারে বড় বিবৃতি দিলেন সৌরভ।

Sourav Ganguly

প্রোমোশনাল ভিডিওতে দেখা গিয়েছে সৌরভ বলছেন, সুনীল গাভাসকরের পর ভারতের শ্রেষ্ঠ ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। উল্লেখ্য, ভারতের সর্বকালের সেরা অধিনায়কের মুখে বীরুর দরাজ প্রশংসা নজর এড়ায়নি নেটাগরিকদের। তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

বীরেন্দ্র শেহওয়াগ ভারতই শুধু নয়, বিশ্বের অন্যতম সেরা ওপেনার। বিধ্বংসী মেজাজে খেলাই তাঁর পছন্দ ছিল। টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিকে শেহওয়াগের রান যথাক্রমে ৮৫৮৬, ৮২৭৩ ও ৩৯৪। আন্তর্জাতিক ক্রিকেটে বীরুর শতরান রয়েছে ৩৮টি, হাফ সেঞ্চুরি ৭০টি।

ওপেনার হিসেবে টেস্ট ও ওডিআই- দুই ফরম্যাটেই সাড়ে সাত হাজার রান করার নজির শেহওয়াগ ছাড়া আর কারও নেই। সুনীল গাভাসকরকে ভারতের সর্বকালের সেরা ওপেনার হিসেবে গণ্য করা হয়। গাভাসকর টেস্টে ১০১২২ ও ওডিআইয়ে ৩০৯২ রান করেছেন।

একদিনের আন্তর্জাতিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরের জুটিই বিশ্বে সমাদৃত। একাধিক নজির রয়েছে তাঁদের। যদিও সচিনকে নয়, শেহওয়াগকেই গাভাসকরের পর ভারতের সেরা ওপেনার হিসেবে বেছে নিয়েছেন সৌরভ, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

সৌরভ, শেহওয়াগদের কথায় উঠে এসেছে ভারত-পাকিস্তান দ্বৈরথের কথা, ভারতের পাকিস্তান সফরের কথা। সৌরভ বলেছেন, ভারত যখন পাকিস্তানে গিয়েছিল তখন নজিরবিহীন নিরাপত্তা লক্ষ্য করা গিয়েছিল। গোটা বিমানবন্দর অচল হয়ে গিয়েছিল ভারতের নিরাপত্তার বন্দোবস্তের জন্য।

ভারত-পাকিস্তান দ্বৈরথে লড়াই যে ব্যাট-বলের হয় তা নয়, তার চেয়ে অনেক বেশি কিছু, মন্তব্য শেহওয়াগের। স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে দর্শকদের বিপুল উন্মাদনা, শব্দব্রহ্ম এই দ্বৈরথকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্বৈরথের রূপ দিয়েছে, মানছেন দুই দেশের প্রাক্তনরাই।

একটা সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে পাকিস্তানের বাঘা বাঘা বোলারদের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীরা জমিয়ে উপভোগ করেছেন। বর্তমানে ভারত-পাক দ্বৈরথে সেই যুদ্ধং দেহি মেজাজ যেমন নেই, তেমনই শক্তির নিরিখেও এখন ভারত এগিয়ে গিয়েছে পাকিস্তানের চেয়ে।

শেহওয়াগের কথায় উঠে এসেছে পাকিস্তানের বোলারদের রিভার্স স্য়ুইংয়ের কৌশল। সৌরভ বলেছেন, পাকিস্তানের বোলাররা যখন দৌড়ে আসতেন তখন বলটাকে আড়াল করে রাখতেন। ফলে বোলিং অ্যাকশন বা রান-আপ দেখে আঁচ করা যেত না কী ধরনের বল করতে চাইছেন এই বোলার। শেষ মুহূর্তে বলে নজর রেখে শট খেলার চ্যালেঞ্জ যে উপভোগই করতেন সে কথাই তুলে ধরেছেন মহারাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+