Sourav Ganguly: আমার অধিকারই নেই! কেন এমন কথা বললেন সৌরভ? দ্রাবিড়ের ভূমিকার প্রশংসায় মহারাজ

Sourav Ganguly: ২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর বিগত ১০ বছরে আইসিসি ইভেন্টে কখনও সেমিফাইনালে, কখনও ফাইনালে হারতে হয়েছে। কখনও আবার সেমিফাইনালের আগেই শেষ হয়েছে অভিযান।

এবার ভারত বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়াই কাপ জেতে। আইপিএল চালুর পর ভারত টি ২০ বিশ্বকাপ যেমন জেতেনি, তেমনই দশক পেরিয়ে যাওয়া আইসিসি ইভেন্টের ট্রফির খরা ভারতের সঙ্গে বেমানান।

Sourav Ganguly: আমার অধিকারই নেই! কেন এমন কথা বললেন সৌরভ?

সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, এবার ভারতের বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ ছিল। ফাইনালে অস্ট্রেলিয়া ৪৭ রানে তিন উইকেট হারানোর পর যদি আর একটা উইকেট ফেলা যেত তাহলেই কাপ ভারতের হাতে উঠতো বলে মন্তব্য সৌরভের। বিশ্বকাপ অতীত। যা হয়েছে তা মাথায় না রেখে সৌরভ সামনের দিকেই তাকানোর পরামর্শ দিচ্ছেন।

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির কাছে ওয়ানইন্ডিয়ার তরফে জানতে চাওয়া হয়েছিল, ঠিক কোন সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারতের ট্রফি জয়ের পথে? সৌরভ বলেন, ভারত ফাইনালে কিন্তু উঠছে। অনেক দল, বড় টুর্নামেন্ট। সেখানে দাপট দেখিয়েই ভারত খেলছে এবং ফাইনালে উঠছে। যা কম কথা নয়।

সৌরভের কথায়, চ্যাম্পিয়ন হতে পারছে না। আশা করি ওয়েস্ট ইন্ডিজেই ভারত সফলভাবে সেতু পার হতে পারবে। অর্থাৎ টি ২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হতে পারে বলে আশা মহারাজের। চলতি বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিং, বোলিং পারফরম্যান্স, সর্বোপরি দলগত সংহতির কথা উল্লেখ করেছেন সৌরভ।

যদিও তিনি জানিয়ে দেন, কেন ফাইনাল বা সেমিফাইনালের বাধা টপকানে যাচ্ছে না তা বলার অধিকার তাঁর নেই। সৌরভ বলেন, আমি যখন ভারত অধিনায়ক ছিলাম, তখন তিনবার আইসিসি ইভেন্টের ফাইনাল খেলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম বিজয়ী হই। ২০০১ সালে কেনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে হারি। এবারের মতোই প্রতি ক্ষেত্রে আমরা সব ম্যাচ জিতেও ফাইনালে হারি।

সৌরভ বিসিসিআই সভাপতি থাকাকালীনই তাঁর প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়কে কোচ করেন। রোহিত শর্মাকে অধিনায়কও করেন। তাঁদের সঙ্গেই ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেন, দ্রাবিড়কে বিসিসিআই ফের হেড কোচের পদে মেয়াদ বৃদ্ধি করেছে। এতে আমি মোটেই অবাক নই। বিসিসিআই সভাপতি থাকাকালীন তাঁর সম্মতি আদায় করেছিলাম। ফলে ফের তাঁর মেয়াদ বাড়ায় খুশি মহারাজ।

ডাবর চ্যবনপ্রাশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে সৌরভ মজা করে বললেন, দ্রাবিড়কে চ্যবনপ্রাশ পাঠালে হয়! এবার ভারতের বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ ছিল বলেও মনে করছেন মহারাজ। তবে দ্রাবিড়-সহ ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন জুনের টি ২০ বিশ্বকাপের জন্য। বললেন, এবারের বিশ্বকাপে ভারতই সম্ভবত সেরা দল ছিল। দ্রাবিড়ের হাতে সাত মাস রয়েছে। এবার আর রানার-আপ নয়, ভারত ওয়েস্ট ইন্ডিজ থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+