হাসপাতাল থেকে ছুটি সৌরভের, হাত নেড়ে রাজকীয় কামব্যাক, বাড়ি ফিরলেন মহারাজ

হাসপাতাল থেকে ছুটি সৌরভের, হাত নেড়ে রাজকীয় কামব্যাক, বাড়ি ফিরলেন মহারাজ

অবশেষে হাসপাতাল থেকে ছুটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। হাসপাতালের বাইরে অপেক্ষারত ফ্যানেদের হাত নেড়ে রাজকীয় ভঙ্গিতে কামব্যাক করলেন দাদা। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে ফ্যানেদের জন্য সৌরভ বললেন, 'আমি সম্পূর্ণ সুস্থ'। নিজের গাড়িতেই বাড়ি ফিরেছেন মহারাজ। ফ্যানেদের জন্য মহারাজ আরও বলেন, 'কাজে ফেরার জন্যে মুখিয়ে রয়েছি।'

হাসপাতাল থেকে ছুটি সৌরভের, হাত নেড়ে রাজকীয় কামব্যাক, বাড়ি ফিরলেন মহারাজ

২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ উডল্যান্ডসে ভর্তি হন। পাঁচদিন হাসপাতালে থাকার আজ বৃহস্পতিবার তিনি ছুটি পেলেন। আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে বাড়িতেই থাকবেন মহারাজ। বাড়িতে ডাক্তারদের টিম ও নার্সরা সৌরভের প্রতি মুহূর্তের আপডেট রাখবেন।

সৌরভ আশাবাশী তিনি দ্রুতই কাজে ফিরতে পারবেন। অন্যদিকে ডাক্তাররা জানিয়েছেন, 'কাজে ফেরার ক্ষেত্রে সৌরভের কোনও সমস্যা নেই। পুরোপুরি সুস্থ রয়েছেন মহারাজ। বাড়িতে নিয়ম নেমে কয়েকদিন বিশ্রাম নিয়েই তিনি কাজে ফিরতে পারেন।'

বছর শুরুর দ্বিতীয় দিন, জিম করতে গিয়ে সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হৃদয়ের বিভিন্ন পরীক্ষার পর হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ে। যার মধ্য়ে একটি ব্লকেজে সেন্ট স্থাপন করা হয়। বুধবার তাঁকে দেবী শেঠি পর্যবেক্ষণ করেন। এরপর বাকি দুটি ব্লকেজে আপাতত কোনও সেন্ট বসাতে হচ্ছে না। পরবর্তী সময়ে তা বসানো হবে বলে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন।

এখন পুরোপুরি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন মহারাজ। বোর্ডের প্রশাংসনিক কাজ থেকে ক্রিকেট খেলার বিষয়ে সৌরভরে কোনও বিধিনিষেধ নেই। প্রসঙ্গত মাত্র ৪৮ বছর বয়সে ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি হৃদরোগে আক্রান্ত হন। যারপর সৌরভের উপর কোনও ধরনের রাজনৈতিক চাপ ছিল কিনা,সেই নিয়ে চাপানউতর শুরু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+