অধিনায়ক পরিবর্তন নিয়ে মুখ খোলা উচিৎ সৌরভের: শাস্ত্রী

দুই পক্ষের মধ্যে আলোচনা এবং কথপোকথনের মধ্যে দিয়ে আরও একটু ভাল ভাবে ওডিআই ফর্ম্যাটে অধিনায়ক পরিবর্তন করতে পারত বিসিসিআই। অধিনায়কত্বের পরিবর্তন নিয়ে বিরাট কোহলি নিজের মতামত জানিয়েছেন, এ বার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উচিৎ এই বিষয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরা। বৃহস্পতিবার এই সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমনটাই বলেছেন রবি শাস্ত্রী।

অধিনায়ক পরিবর্তন নিয়ে এবার মুখ খোলা উচিৎ সৌরভের: শাস্ত্রী

ভারতীয় দলের প্রাক্তন কোচের কথায়, "আমি বহু বছর এই সিস্টেমের অংশ ছিলাম। বিগত সাত বছর এই দলের একটা অংশ ছিলাম আমি। কথপোকথনের মাধ্যমে আরও ভাল ভাবে এই পরিস্থিতির সামাল দেওয়া যেত। বিরাট ওর নিজের মতামত জানিয়েছে, এখন বোর্ডের সভাপতির উচিৎ সামনে এসে নিজের পর্যবেক্ষণ তুলে ধরা বা যা ঘটেছে তার সাপেক্ষে যুক্তি দেওয়া।"

শাস্ত্রীর মতে সৌরভ নাকি বিরাট কে মিথ্যা বলছে প্রশ্নটা সেটা নয়, বিষয়টা হত সত্যিটা কী সেটা জানা। রবি'র কথায়, "প্রশ্ন হল কোনটা সত্যি। আপনি সত্যিটা জানতে চান এবং সেটা আলোচনা এবং কথাবার্তার মধ্যে দিয়েই বাইরে আসবে। আর কিছুই না।" তাঁর আরও সংযোজন, "একজন একদিকে বসবে এবং অপর জন অন্য দিকে বসে কিছু বলবে। দুই পক্ষেরি কথা শোনা প্রয়োজন তবেই বিষয়টা পরিষ্কার হবে। কোনও এক পক্ষের কথা শুনে তা হবে না।"

টি-২০ ফর্ম্যাটে বিরাটের অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলে, তিনি ব্যক্তিগত ভাবে কোহলি'কে এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এর এক দিনের মধ্যেই সৌরভ'কে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করা বিরাট জানিয়েছেন, টি-২০ ফর্ম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর বোর্ডের তরফে কোনও আলোচনা করা হয়নি তাঁর সঙ্গে।

অপর দিকে, ওডিআই ফর্ম্যাটের অধিনায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে বিরাট জানিয়েছেন, টেস্ট দল নির্বাচনের বৈঠক শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট আগে তাঁকে জানিয়ে দেওয়া হয় তাঁর মাথা থেকে অধিনায়কের তাজ খুলে ফেলা হবে। শাস্ত্রীর মতে, যতক্ষণ না পর্যন্ত দুই পক্ষের থেকে পরিষ্কার পুরোটা জানা না যাচ্ছে ততক্ষণ এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তিনি বলেছেন, "আপনাকে পুরো ঘটনাটা আগে জানতে হবে। জানতে হবে কী ঘটেছে। আমরা পুরোটা জানি না। কী কথা হয়েছে, কী জিজ্ঞাসা করে হয়েছে, কী জিজ্ঞাসা করা হয়নি, কোন বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এবং জবাবে কী বলা হয়েছে, এর কোনও কিছুই আমাদের জানা নেই। ফলে কোনও কিছু না জেনে ওই প্রসঙ্গে মন্তব্য করাটা আমার মনে হয় না ঠিক হবে।"

বিরাট কোহলির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত শাস্ত্রী সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের সমীকরণ খুব একটা ভাল নয়। ২০১৬ সালে তাঁর পরিবর্তে অনিল কুম্বলেকে কোচ করার ক্ষেত্রেও শাস্ত্রী'র অসন্তোষ প্রকাশ পেয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+