(ফটো ফিচার) শচীন বাদ! সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফি দলের নেতা সৌরভ, দেখে নিন কারা রয়েছেন

আগামী পয়লা জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে টুর্নামেন্টের সর্বকালের সেরা একাদশ ঘোষিত হল। সৌরভ গঙ্গোপাধ্যায় হয়েছেন এই একাদশের অধিনায়ক।

আগামী পয়লা জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে টুর্নামেন্টের সর্বকালের সেরা একাদশ ঘোষিত হল। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের তরফে এই একাদশ ঘোষণা করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় হয়েছেন এই একাদশের অধিনায়ক। এবং ভারত থেকে তিনি ছাড়া রাহুল দ্রাবিড় সুযোগ পেয়েছেন। আশ্চর্যজনকভাবে বাদ গিয়েছেন শচীন তেন্ডুলকর।

২০০২ ও ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টুর্নামেন্ট জেতে। একনজরে দেখে নিন কারা রয়েছেন সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।

ক্রিস গেইল

ক্রিস গেইল

দীর্ঘদেহী ওয়েস্ট ইন্ডিয়ান গেইলকে ওপেনার হিসাবে বেছে নেওয়া হয়েছে। ১৭টি ম্যাচ খেলে তিনি ৭৯১ রান করেছেন। এছাড়া ১৭টি উইকেটও নিয়েছেন।

হার্শেল গিবস

হার্শেল গিবস

গেইলের পার্টনার হলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। বিধ্বংসী এই ব্যাটসম্যান ১০ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪৬০ রান করেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

এই দলের অধিনায়ক সৌরভ। তিনি এই টুর্নামেন্টে ভারতের হয়ে ১৩ ম্যাচে ৬৬৫ রান করেছেন। ২০০০ সালে যেবছর ভারত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হারে, সেবছর তিনি সেমিফাইনাল ও ফাইনালে শতরান করেন।

জাক কালিস

জাক কালিস

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার জাক কালিস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬৫৩ রান করেন ও ২০টি উইকেট নিয়েছেন। ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা ট্রফি জেতে। সেবছর উল্লেখযোগ্য ভূমিকা নেন কালিস। সেমিফাইনাল ও ফাইনালে তিনি ম্যান অব দ্য ম্যাচ হন।

ড্যামিয়েন মার্টিন

ড্যামিয়েন মার্টিন

অস্ট্রেলিয়ার এই প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান সুযোগ পেয়েছেন চ্য়াম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে। ২০০৬ সালের বিজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন মার্টিন। সবমিলিয়ে তিনি ১২ ম্যাচ খেলে ৪৯২ রান করেছেন।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

২০০২ সালের টুর্নামেন্টে রাহুল দ্রাবিড় উইকেটকিপার হিসাবে খেলেছিলেন। এই দলেও তাঁকেই উইকেটকিপার বাছা হয়েছে। ১৯টি ম্যাচ খেলে তিনি ৬২৭ রান করেছেন।

শ্যেন ওয়াটসন

শ্যেন ওয়াটসন

২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন শ্যেন ওয়াটসন। অলরাউন্ডার ওয়াটসন এই টুর্নামেন্টে মোট ৪৫৩ রান করেছেন ও ১৭টি উইকেট নিয়েছেন। ২০০৯ সালে তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২টি শতরান করেছিলেন।

ড্যানিয়েল ভেট্টোরি

ড্যানিয়েল ভেট্টোরি

নিউ জিল্যান্ডের সেরা স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি ১৭টি চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন। এবং ২৯৯ রান করেছেন। যার মধ্যে সর্বোচ্চ হল ৭৯ রান।

কাইল মিলস

কাইল মিলস

নিউ জিল্যান্ডের ডান হাঁতি পেসার কাইল মিলস এই টুর্নামেন্টে মাত্র ১৫টি ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন। ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে মিলস নিউ জিল্যান্ডের হয়ে এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন।

মুথাইয়া মুরলীধরন

মুথাইয়া মুরলীধরন

মাত্র ১৭টি চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলে মুরলী ২৪টি উইকেট নিয়েছেন। ২০০২ সালে ভারত-শ্রীলঙ্কা যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়া লঙ্কা টিমের তিনি সদস্য ছিলেন।

গ্লেন ম্যাকগ্রা

গ্লেন ম্যাকগ্রা

কিংবদন্তি এই অজি পেসার মাত্র ১২টি চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন। ২০০৬ সালে বিজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ম্যাকগ্রা। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে তিনি আউট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+